জীবনের গল্প || নীরব স্বাক্ষী
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থতা ধরে রাখার জন্য সচেষ্ট আছেন। কারণ আমাদের জীবন ততোক্ষণ পর্যন্ত দামী যতক্ষ পর্যন্ত আমাদের জীবন সুস্থ ও সবল আছে। কিন্তু যখনই আমরা সুস্থতা ছেড়ে অসুস্থ কিংবা মৃত হয়ে যাবো তখনই আমাদের অবস্থার পরিবর্তন হয়ে যাবে, আমরা হয়ে যাবো লাশ এবং মূল্যহীন। সত্যি বড্ড বেশী অদ্ভুত এক জীবন নিয়ে আমরা প্রতিনিয়ত ছুটে যাচ্ছি, গন্তব্য একদমই অনিশ্চিত কিন্তু তবুও কোন টেনশন নেই।
অন্য রকম এক অস্থিরতা নিয়ে আমরা প্রতিনিয়ত ছুটছি, কতটা যেতে পারবো, কতক্ষণ এই দৌড়ে টিকে থাকতে পারবো, সবটাই আমাদের কাছে অজানা। কিন্তু তবুও থেমে নেই আমাদের এই অস্থিরতা, এগিয়ে যাওয়ার এই আকাংখা। শুধুই ছুটে যাচ্ছি, বিশ্রাম কিংবা থামার কোন আগ্রহ নেই। যে যতই ভালো অবস্থানে থাকুক না কেন? তাকে আরো ভালো অবস্থানে যেতে হবে । আরো বেশী কিছু চাই, আরো সুন্দর অবস্থান তৈরী করতে চাই, এই চাওয়ার কোন শেষ নেই, এই চাওয়ার কোন সীমারেখা নেই, সময়ের সাথে সাথে সেটাও নিদারুণভাবে বাড়তে থাকে।
এই গতিশীল জীবনে এখানেই আমরা সবাই নির্মম, আমরা খুব বেশী অমানবিক হয়ে যাই কারণ আমাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। যে কোন মূল্যে আমাদের এখানে বিজয়ী হতে হবে। কিন্তু এই বিজয় কতটা সময় আমাদের সাথে থাকবে, কতটা সময় আমরা এই বিজয়ের হাসি ধরে রাখতে পারবো, সেটা কিন্তু আমরা কেউ জানি না। অথচ এই অজানা এবং সীমাহীন অস্তিত্বের পিছনে আমরা ছুটে চলেছি, সব কিছুকে উপেক্ষা করে আমরা শুধুই ছুটছি আর ছুটছি।
গতকাল আমার এক চাচা শ্বশুরের জানাজা পড়ে আসলাম, মাত্র ঈদের একদিন পরই এমন এক মর্মান্তিক মৃত্যুর স্বাক্ষী হতে হলো, তার জানাজায় শরীক হতে হলো। বলতে পারেন এক অদ্ভুত সমীকরণের স্বাক্ষী হলাম। নিশ্চিত একটা বিষয়ের স্বাক্ষী হলাম। অথচ আমরা কেউ এই নিশ্চিত বিষয়ের বাহিরে নই, আমরা সবাই এই চরম সত্যের শিকলে বন্ধি, কিন্তু সেটা নিয়ে চিন্তা করি না, সেটা নিয়ে নীরবে একটু ভাবি না, শুধুই ছুটে চলতে চাই।
আমরা থামবো, এমন এক সময়ে থামবো যখন আমার মতো হাজার হাজার মানুষ ভরাক্রান্ত হৃদয়ে সেই থামার স্বাক্ষী হতে আসবে। জানাজায় অংশগ্রহণ করবে আর একরাশ আফসোস নিয়ে ফিরে যাবে। দুঃখজনক হলেও সত্য যে, এই স্বাক্ষী হওয়া মানু ষগুলোও কিন্তু সেই প্রতিযোগিতার অংশ, দিন-রাত তারাও কিছু ছুটে চলছে। স্বাক্ষী হওয়া হতে বিন্দুমাত্র শিক্ষা তারাও নিতে পারছে না, তারাও চিন্তা করছে না যে এভাবে একদিন আমাদেরও থামতে হবে, আফসোস।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




