অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মায়ের বুলি-বাংলা কলি
চেয়েছিল ওরা ছিন্ন করবে,
মায়ের মমতা-ভাষার আসক্তি
চেয়েছিলো ওরা ভিন্ন করবে।
প্রাণের বুলি-ভাষার শিকড়
মাগো কিভাবে বলো পরিবর্তন করি?
বিদ্রোহ আগুনে-সংগ্রামের গর্জনে
মাগো ছিনিয়ে এনেছি সবই।
আজ অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পুরো পৃথিবীতে ভাষার জন্য লড়াই করে যাওয়া এক জাতির স্মৃতি বিজড়িত দিন, ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করার এক দারুণ মুহুর্ত। এটা শুধু একটা মুহুর্তই নয়, একটা জাতির অতীত ইতিহাস নয়, বরং বাঙালি জাতির ইতিহাসে একটি উজ্জ্বল ও গৌরবোজ্জ্বল দিন। যেখানে লুকিয়ে আছে, অনুভূতি আর যন্ত্রণার হাজারো অধ্যায়, যেখানে ছড়িয়ে আছে মায়ের মমতা এবং ভাষার শিকড়ের বিমল আকুতি, সংগ্রামের চঞ্চল হয়ে উঠা, বিদ্রোহের আগুনে সব পুড়িয়ে ছাই করে দেয়া এবং নিজের অস্তিত্ব রক্ষায় জীবন বিসর্জন দেয়ার কাহিনী।
হয়তো কালের বিবর্তনে অনেক কিছুই মলিন হয়ে গেছে, হয়তো কালের বিবর্তনে জাতির সাথে অনেক তামাশা করা হয়েছে, হয়তো ক্ষমতার পালা পরিবর্তনে অনেক রীতি কলুষিত হয়ে গেছে, হয়তো সুবিধার নির্মম বাস্তবতায় অনেক কিছু ছিড়ে ফেলা হয়েছে, কিন্তু ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, স্মৃতিময় বিষয়গুলোকে কখনো হারিয়ে যায় না। ভালোবাসার টানে বার বার সেটা আপন মহিমায় প্রস্ফুটিত হয় এবং হতেই থাকবে।
মায়ের বুলি এবং ভাষায় কলি রক্ষায় সেদিন যারা ঝাঁপিয়ে পড়েছিলো, বিদ্রোহের আগুনে সব পুড়িয়ে ছাই করে দিয়েছিলো, হাজার বাধা উপেক্ষা করে সেদিন যারা রাজপথ কাঁপিয়েছিলো, শরীরের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছিলো, তারা কখনো হারিয়ে যাবে না, ভালোবাসার উপখ্যানে তারা জ্বলন্ত উদাহরণ হিসেবে চির স্মরণীয় হয়ে থাকবে। তাদের প্রতি বিনম্র শদ্ধা নিবেদন করতে এই জাতি কখনো ভুল করবে না, কারণ তাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা ভাষায় স্বাধীন।
মায়ের ভাষায় কথা বলতে পারছি, মাতৃভাষায় নিজেদের ভালোবাসা ও অনুভূতি প্রকাশ করতে পারছি। হৃদয়ের মাঝে জমা থাকা হাজারো আকুতি আজ নির্ভয়ে প্রকাশ করতে পারছি। সুতরাং শুধুমাত্র বইমেলা কিংবা ভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি প্রকাশের মাধ্যমেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না, তাদের প্রতি ভালোবাসার ঋণ প্ররিশোধ করা যাবে না, বরং ভাষার কাংখিত ব্যবহার এবং তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে নিজ নিজ অবস্থান হতে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
Loading...




