জীবনের গল্প || উলট পালট সীমকরণ

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে ঈদের ছুটিগুলো উপভোগ করার চেষ্টা করেছি। সত্যি বলতে বাস্তবতায় আমরা সব সময় সব কিছু সঠিকভাবে উপভোগ করতে পারি না বরং মাঝে মাঝে আমাদের হৃদয়ের অনুভূতিগুলো নির্জীব হয়ে যায়, যদিও তখন চারপাশের পরিবেশ ও পরিস্থিতি ভীষণ রকমের রঙিন থাকে। এই রকম হওয়ার কারণ হলো আমাদের চারপাশের প্রকৃত পরিবেশ তখন আমাদের হৃদয়ের ভেতরের অনুভূতিগুলোকে আলোড়িত করতে পারে না।

দেখুন, একটা নির্মম বাস্তবতা আমি ভীষণ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি আর সেটাই প্রকৃতির উলট পালট সমীকরণ। আমাদের জীবনের মাঝে আমরা নানা বিষয়ে নানা ধরণের সমীকরণ প্রত্যক্ষ করে থাকি, কিছু কিছু যেমন আমরা বুঝতে পারি আবার ঠিক তেমনি অনেক কিছুই আমাদের বোধগম্য হয় না, কারণ সেগুলো বুঝার প্রকৃত মানসিকতা আমাদের থাকে না। আর এই কারণেই কিছু কিছু সময় আমরা পরিস্থিতি হতে বের হওয়ার সুযোগ পাই আবার কিছু কিছু সময় আমরা পরিবেশের কাছে বন্দি হয়ে যাই, নীরবে সবটা মেনে নেয়ার চেষ্টা করি।

schuetz-mediendesign-cobweb-1025021_1920.jpg

তো, আমি যেটা উপলব্ধি করতে পেরেছি তার কিঞ্চিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপনি আপনার জীবনে কিংবা আপচানর চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রতি একটু লক্ষ্য রাখলেই দেখতে পাবেন, যাদের কোন না কোনভাবে আপনি উপকার করবেন, একটা সময় পর ঠিক তারাই কোন না কোনভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। শুধু চেষ্টা করেই থেমে থাকবে না বরং একটা সময়ে ঠিক আপনার ক্ষতি সাধন করে ছাড়বে। আবার উল্টো দিকেও এমন কিছু রয়েছে। আপনার বা আপনার পরিবারের যারা কোন না কোনভাবে ক্ষতি সাধন করেছে, একটা সময় পর ঠিক তাদেরকেই আপনি বা আপনার পরিবার উপকার করার চেষ্টা করবেন। কি বিষয়টি উদ্ভুত মনে হচ্ছে না?

আসলে এটা নিয়ে আমি বেশ গভীর চিন্তা করেছি এবং এর ফলাফল আমাকে ভীষণভাবে হতাশ করেছে। প্রকৃতির মাঝে এমন অনেক কিছুই আছে যেগুলোর সমীকরণ আমাদের বেশ হতবাক করে কিন্তু এখানে আমাদের কিছুই করার থাকে না। এই বিষয়টিও অনেকটা সেই রকম, অদ্ভুত এক নিয়মের মাঝে বাঁধা রয়েছি আমরা এবং আমাদের জীবন। যে বা যারা আমাদের ক্ষতি করে বা করবে, প্রকৃতির নিয়মে ভবিষ্যতে আবার আমাদের প্রজন্ম তাদের উপকার করবে। আবার যে বা যারা আমাদের উপকার করবে, ভবিষ্যতে আবার আমাদের প্রজন্ম তাদের ক্ষতি করবে।

আমি কিন্তু এর বাস্তবতা দেখেছি এবং তারপরও সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাইলেও এই নিয়মের মাঝ হতে বের হতে পারবো না, আবার সেটাকে অস্বীকারও করতে পারবো না। আমাদের কাছে সব কিছু আছে আবার কিছুই নেই, অনেক ক্ষেত্রেই আমরা পরিবর্তনে বিশ্বাসী কিন্তু আবার অনেক ক্ষেত্রেই আমরা পরিবর্তনের কিছুই করতে পারি না। এ যেন অনেকটাই প্রকৃতির উলট পালট সমীকরণ।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 71070.74
ETH 2168.07
USDT 1.00
SBD 0.50