আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হৃদয়ের দারুণ চঞ্চলতা নিয়ে অপেক্ষা করছেন রাত শেষ হয়ে নতুন ভোরের। যে ভোরে হাসবে উৎসবের নতুন চাঁদ, যে ভোর হবে দারুণ উৎসব মুখর। চারপাশের সকল পরিবেশ দারুণভাবে আত্মহারা হয়ে উঠবে, ছোট-বড় সবাই ঈদের নামাজ পড়তে যাবে, তারপর একে অন্যের সাথে কোলাকুলি করবে, মনের যত ক্ষোভ কিংবা অহংকার সব মিলিয়ে যাবে, এমন একটা কল্পনা নিয়ে হয়তো আমরা সবাই ঈদের উৎসবে মেতে উঠার চেষ্টা করবো। যদিও এই কল্পনাগুলো শুধুই কল্পনা রয়ে যাবে, বাস্তবতা সেখানে অধরা থেকে যাবে।
কারণ আমরা হয়তো কিছু সময়ের জন্য নিজেদের বদলে নেই, ক্ষণিকের জন্য আমরা মুখোশে নিজেদের আড়াল করে নিই, তারপর যে লাউ সেই কদুই রয়ে যায়। এটাই আমাদের সমাজের নির্মম বাস্তবতা, আমরা কখনো সেই সীমা রেখা পাড় করতে পারি না, আমরা কখনো মুখোশের সেই ছায়া হতে বের হয়ে আসতে পারি না, কারণ মানসিকভাবে আমরা নষ্ট হয়ে গেছি, আমাদের হৃদয়ের গভীরে পঁচন শুরু হয়ে গেছে। তা না হলে ঈদের আনন্দে আমরা কিছুটা হলো সংযম প্রদর্শন করার চেষ্টা করতাম, পুরো মাস রোজা রেখে আমরা কিছু সময়ের জন্য হলেও মানবিক হওয়ার চেষ্টা করতাম।
গতকালের সোশ্যাল মিডিয়ায় যারা এ্যাকটিভ ছিলেন তারা হয়তো সদরঘাটের সেই নির্মম দৃশ্যটা বার বার দেখার চেষ্টা করেছেন, কেউ হয়তো মনে মনে তার ভিউয়ারের সংখ্যা গুনেছেন, আবার কেউ কেউ হয়তো সেটাকে বার বার শেয়ার করেছেন অধীক প্রচারের জন্য, আবার কেউ কেউ ব্যাথা ভারাক্রান্ত হৃদয়ের বার বার আফসোস করার চেষ্টা করেছেন। কিন্তু প্রকৃত বাস্তবতা হলো যাদের এটা দেখার কথা ছিলো, যাদের দায়িত্ব ছিলো এই অব্যবস্থাপনাগুলোকে শৃংখলের মাঝে আনার তারা কতটা দুঃখ পেয়েছেন। এই বিষয়ে যদিও মন্তব্য করার কোন প্রয়োজন নেই।
কারণ আমরা প্রতিবছর এই রকম দৃশ্য দেখে অভ্যস্থ হয়ে গেছি, একই শহরের একই জায়গায় প্রতি বছর এমন মর্মান্তিক মৃত্যু আমাদের বার বার দেখতে হয়েছে, প্রতিবারই নতুন করে সব কিছুর সমাধানের আশায় বুক বেঁধেছি কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই, ভবিষ্যতে হবে সেটারও আশা করা যাচ্ছে না। কারণ কয়ল শতবার ধুলেও যেমন ময়লা যাবে না ঠিক তেমনি আমাদের অবস্থান শত বছরেও সুন্দর হবে না, মুখোশের সেই ছায়া কিংবা স্বার্থের সেই মায়া আমরা কোন দিনও ছিন্ন করতে পারবো না। মাঝে কিছু নিরীহ মানুষের প্রাণ হারিয়ে যাবে।
আসুন, আমরা একটু মানবিক হওয়ার চেষ্টা করি। উৎসবের আনন্দে আত্মহারা না হয়ে সকলের সাথে সবাইকে নিয়ে মিলেমিশে আনন্দটা ভাগ করে নেয়ার চেষ্টা করি। উৎসব নির্দিষ্ট কোন শ্রেণীকে কেন্দ্র করে আসে না বরং সমাজের সবাইকে এক কাতারে দাঁড়িয়ে সমানভাবে আনন্দটাকে ভাগ করে নেয়ার জন্য আসে, ধনী-গরীব, ধর্ম-বর্ণ, উচুঁ-নীচুর দেয়ালগুলো ভেঙ্গে ফেলি, মানুষ হিসেবে এবং মানবিক হয়ে সবাইকে নিয়ে ঈদ উৎসব উপভোগ করার চেষ্টা করি।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




