আমার বাড়ির ছোট্ট সবজি বাগান: পর্ব- ৪

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও ঈদের দিন হঠাৎ করেই কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলাম, অতিরিক্ত গরমের কারণে। অবশ্য একটু খাটা খাটনিও বেশী হয়েছিলো। যাইহোক, এখনো প্রকৃতি বেশ উষ্ণ রয়েছে। মাঝে মাঝে হালকা ঠান্ডা বাতাস ছাড়লেও খূব একটু বৃষ্টিপাত হচ্ছে না। যেমনটা ঈদের আগে ভীষণ পরিমানে বৃষ্টিপাত হয়েছিলো, এখন বলতে পারেন ঠিক তার উল্টোটা বিড়াজ করছে।

IMG_20260515_085128.jpg

IMG_20260515_084910.jpg

IMG_20260515_084929.jpg

যাইহোক, মুল প্রসঙ্গে ফিরে আসি, আমার বাড়ির সবজি বাগান বেশ সুন্দর করে সবুজ হতে শুরু করেছে। বিশেষ করে ফুলের সুন্দর হাসিগুলো দেখতে দারুণ মিষ্টি লাগছে। এটা অন্য রকম একটা বিশেষ মুহুর্ত বলতে পারেন, বাড়ির সবজি বাগানে যখন সবজিগুলোর ফুল সুন্দরভাবে বিস্তৃত হতে শুরু করে তখন সত্যি দেখতে দারুণ লাগে। হৃদয়ের গভীরে দারুণ এক মুগ্ধতা ছড়িয়ে যায়। মাত্র একটা মাচায় এখন ফুলের হাসি রয়েছে, আশা করছি দ্রুত বাকিগুলোতে এমন হাসি ছড়িয়ে যাবে।

IMG_20260515_085026.jpg

IMG_20260515_085040.jpg

বরবটি গাছগুলো শুরু হতেই বেশ দ্রুত বড় হয়েছে, মাচায় ছড়িয়ে পড়ার আগেই সেগুলোর গাছে ফুল ফুটেছে। এটা বেশ দারুণ ছিলৈা। যদিও আমাদের আগ্রহের কেন্দ্রে ছিলো চাল কুমড়া গাছ। কিন্তু সেটাই সবচেয়ে স্লো গতিতে বেড়েছে। অবশ্য এখন একটা কাংখিত পর্যায়ে আছে, খুব দ্রুত সেগুলোও মাচায় ছড়িয়ে যাবে। যেহেতু বরবটি গাছে ফুল এসেছে এবং তাতে বরবটিও ধরতে শুরু করেছে, সেহেতু চাল কুমড়া নিয়ে আপাদত কোন আফসোস নেই।

IMG_20260515_084855.jpg

তবে হ্যা, বরবটির সাথে দ্রুত বেড়ে উঠেছিলো আরো কিছু গাছ আর সেগুলো হলো ঢেঁড়স, অনেকগুলো গাছ বাড়ির এপাশ হতে ওপাশেও লাগানো হয়েছিলো। ফাঁকে ফাঁকে বেশ সুন্দর কিছু কলিও দেখা যাচ্ছে, তাই আশা করছি দ্রুত সেগুলোতেও ফুলের হাসি ফুটবে আর তারপর বাড়ির বাগানের ঢেঁড়স খাওয়ারও দারুণ সুযোগ পাওয়া যাবে। এছাড়াও সবগুলো মরিচ গাছে মরিচ ধরেছে, পুঁইগাছগুলোও বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে, যেহেতু বৃষ্টির শীতল ছোঁয়া পেয়েছে হি হি হি। আশা করছি দ্রুত আবার ফিরে আসতে পারবো, বরবটি কিংবা ঢেঁড়সের সুন্দর কিছু দৃশ্য নিয়ে।

IMG_20260515_084737.jpg

IMG_20260515_084802.jpg

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

আপনার বাগানের সবজি গাছগুলো এতো সতেজ ও সবুজ দেখাচ্ছে যে দেখে মন ভরে গেল, তবে এই প্রচণ্ড গরমে গাছগুলোর যত্নে আপনি এখন বিশেষ কী পদক্ষেপ নিচ্ছেন? 🌿🍅

 yesterday 

নিয়মিত পানি সেচ এবং জৈব সার, একমাত্র ও সহজ উপায়।