আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। রোজা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, দ্বিতীয় দশক শেষে এখন তৃতীয় দশকের মাঝে আছে। অর্থাৎ রহমত, মাগফেরাত শেষ হয়ে এখন নাজাতের মাঝে রয়েছি। আশা করছি সবাই সুস্থতার সাথে বাকি রোজাগুলোও সম্পন্ন করতে পারবেন এবং আমার জন্যও এই বিষয়ে দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ, আমাদের সবাইকে রোজার ফজিলত পরিপূর্ণ দান করুন, আমিন।
ঈদ যত সম্মুখে আসতেছে আমাদের দেশের কিছু ক্ষেত্রে পরিবেশ ততো নাজুক হচ্ছে অবশ্য সরকার প্রতিবারই আন্তরিকতার সাথে চেষ্টা করেন সেই নাজুক পরিস্থিতির উন্নতির জন্য। কিন্তু সেই আন্তরিকতার লেভেলটা কোন পর্যায়ে থাকে সেটা হয়তো আমরা অনুমান করতে পারি না। নাজুক পরিস্থিতির মাঝে সবচেয়ে বেশী কার্যকর থাকে একটা অজানা ভয়, হঠাৎ কেউ কোন অস্ত্র নিয়ে সম্মুখে এসে দাঁড়ায় কিনা? হঠাৎ করে গাড়িতে কেউ চিৎকার দিয়ে বলে কিনা আমার মোবাইল নিয়ে দৌড় দিয়েছে কেউ, প্লিজ আমার মোবাইলটা উদ্ধার করে দিন!
অর্থাৎ চুরি ছিনতাই নিদারুনভাবে বেড়ে যায়, বিশেষ করে শহরের অলিগলিতে এবং সন্ধ্যার পর বাসস্ট্যান্ড সমুহে। হ্যা, চাইলে অনেক ক্ষেত্রে আমরা সেগুলোকে এড়াতে পারি আবার চাইলেও কিছুই করতে পারি না। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা অসহায়ের মতো দর্শক হয়ে যাই, যখন চারপাশের কেউ এগিয়ে না আসে এবং সবাই নীরব হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু সাহসী মানুষের এগিয়ে আসার কারণে আমরা সাহসী ও প্রতিবাদ মুখর হয়ে যাই এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারি।
তবে আমি বলবো এই ক্ষেত্রে সচেতনতার কোন বিকল্প নেই, আমাদের আরো বেশী সতর্ক ও সচেতন হতে হবে, এই রকম স্পটগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে আর যদি কোন উপায় না থাকে তাহলে একা একা সেই দিকে থাকা যাবে না। অন্তত নির্দিষ্ট কিছু সময়ে, যখন সেটা ঘটার সম্ভাবনা একটু বেশী থাকে। আসলে আমরা অনেক কিছুই অনুমান করতে পারি, আবার সেই অনুমানের উপর ভিত্তি করে অনেক সিদ্ধান্তও নিতে পারি। আর ঈদের আগ মুহুর্ত পর্যন্ত আমাদের সেই কাজটা সুক্ষ্ণতার সাথে করতে হবে।
সমস্যা থাকবে কারণ সব কিছু এমনি এমনি ঘটে না, অনেক ক্ষেত্রে রাজনৈতিক এবং অর্থনৈতিক অনেক কারণ থাকে, সেগুলোর সঠিক সমাধান ছাড়া এগুলোর সমাধান কল্পনা করা বোকামী ছাড়া কিছু না। তাই আমাদের অবস্থান হতে আমাদের সেরাটা করতে হবে এবং সতর্ক ও সচেতনতার সাথে নিজেদের জীবন ও সম্পদকে রক্ষা করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
Loading...




