জীবনের গল্প || কর্মব্যস্ততায় সমাধান খোঁজা

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও একদমই ভালো নেই। হঠাৎ করেই ঠান্ডা-কাশি-জ্বরে আক্রান্ত হয়ে গেছি। আর আমি এমনিতে মানসিকভাবে খুবই দুর্বল মনের একজন মানুষ, না না না এটা আমার কথা নয় বরং আমার বউ এই কথাটা সব সময় বলে। আর আমিও শুনতে শুনতে এটা বলা শিখে গেছি হা হা হা। এই সময়টা সত্যি অনেক বেশী কঠিন, প্রায় ভাইরাস জনিত কারণে আমাদের অসুস্থ হতে হয়। পরিচিত অনেকেই একই সমস্যায় অসুস্থ।

তবে আমার বিষয়টি ভিন্ন, কারণ আমি একদমই সুস্থ ছিলাম এবং হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে অসুস্থ হয়ে গেলাম। গতকাল অসুস্থ শরীর নিয়ে অফিস করার সাহস করি নাই, সারাদিনই বাড়িতে শুয়ে ছিলাম। চাকুরীজীবী মানুষদের এই একটা সমস্যা, কর্ম দিবসে বাড়িতে থাকলে খুব বেশী অসহায় ও অলস মনে হয়। সময় যেন একদমই কাটতে চায় না। আর অসুস্থ মানুষ মানেই একটু বেশী কথা বলে, একটু বেশী বিরক্ত করে, যা বাড়ির মানুষজন খুব একটা পছন্দ করে না।

leninscape-yoga-2176668.jpg

কিন্তু তাতে কি? আমি এসব একদমই পাত্তা দেই না, বরং আমার মতো করে আমি ঠিক বিরক্ত করে যাই, তখন আপনাদের ভাবি রাগ করে বলে তুমি অফিসে থাকলেই আমি শান্তিতে থাকি হা হা হা। কথায় বলে না ঝামেলা বা ঝগড়া না হলে নাকি ভালোবাসা বাড়ে না, আর আমি বাড়ি থাকা মানেই ভালোবাসা বাড়ানোর কৌশল রক্ত করা হা হা হা। অবশ্য মতবিরোধ না থাকলে সঠিক বিষয়টি কখনো সামনে আসে না বা প্রকাশিত হওয়ার সুযোগ পায় না।

আজ কিন্তুু অফিস করছি, গতকাল সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটিয়ে খুব বেশী বিরক্ত হয়ে গেছিলাম, তাছাড়া অফিসের বিষয়েও একটা টেনশন কাজ করে, কখন কি ঘটে যায়, আমার কাজগুলো অন্য কেউ যথাযথভাবে সম্পন্ন করতে পারে কিনা? দেখা যায় বাড়িতে থাকলে টেনশন আরো বেশী কাজ করে, মানসিক অস্থিরতা আরো বেশী বেড়ে যায়। আর এই কারণেই আজকে অফিসে আসা, যদিও এখনো শরীর সুস্থ হয় নাই কিন্তু তবুও অফিস করছি।

বাস্তবতা খুব বেশী কঠিন, এক অন্য রকম সমীকরণ আমাদের সম্মুখে নিয়ে আসে, আপনি বিপদে বা খাঁদে পড়ে গেলেই বুঝতে পারবেন কে আপনার পাশে আসে আর কে মুখোশ পড়ে আপনাকে প্রতিনিয়ত ধোকা দিয়ে যাচ্ছে। সুতরাং আমার দৃষ্টিকোন হতে সমস্যা মাঝে মাঝে তৈরী হওয়া ভালো এবং সেগুলোর সমাধাণ নতুনভাবে খোঁজার চেষ্টা করাও উচিত আমাদের জন্য। তবে অবশ্যই সেটা অসুস্থতা নিয়ে নয় বরং সুস্থতা ও সুন্দর মানসিকতা নিয়ে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png