পেঁয়াজ ক্ষেতের সুন্দর দৃশ্য || Beautiful view of the onion field

in আমার বাংলা ব্লগ2 months ago

Image cover

হ্যালো বন্ধুরা,

সবাইকে শুভ সন্ধ্যা বাংলাদেশ হতে।

আজকে গ্রামীণ প্রকৃতির মাঝ হতে দারুণ ও সতেজ কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো। প্রকৃতির মাঝে সতেজ অনেক কিছুই থাকে, বিশেষ করে গ্রামীণ প্রকৃতির মাঝে থাকে ভিন্ন কিছু আর সেগুলোর মাঝে সব চেয়ে বেশী ভালো লাগে, সবুজ ও সুন্দর শষ্য খেতগুলো দেখতে। নানা আকৃতির ছোট-বড়, নানা ধরণের সবজির কারণে নানা রংয়ের হয়ে থাকে।

peyaj (2).jpg

যদিও শষ্যখেত সমূহ বেশীর ভাগ ক্ষেত্রে সবুজ ও সতেজ হয়ে থাকে। যাইহোক, আজকে শেয়ার করবো ছোট একখন্ড পেঁয়াজ খেতের দৃশ্য। শীতের দিনে এটা বেশী দেখতে পাওয়া যায়। বাড়ির পাশে আবার বৃহৎ আকারেও পেঁয়াজ চাষ হয়ে থাকে। যাদের জমি নেই তারা বাড়ির পাশে ছোট একখন্ড জমি থাকলেও সেখানে পেঁয়াজ চাষ করার চেষ্টা করে।

peyaj (1).jpg

peyaj (3).jpg

কারণ দেশে পেঁয়াজের চাহিদ অনেক বেশী, আর তাই অনেকেই এখন পেঁয়াজ চাষের দিকে ঝুঁকছে। এটা দেখুন খুব বড় আকারের নয়, ছোট কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, গাছগুলো মোটামুটি বড় হয়েছে তবে পেঁয়াজ আসবে আরো কিছুটা সময় পর। প্রতিটি গাছের গোড়ার দিকে একাধিক পেঁয়াজ দেখা যাবে তখন।

peyaj (4).jpg

বেশ সুন্দর লাগে আমার কাছে এমন সতেজ দৃশ্যগুলো দেখতে। আশা করছি আমার মতো আপনারাও ভিডিওটি উপভোগ করেছেন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.061
BTC 69149.88
ETH 2107.86
USDT 1.00
SBD 0.51