জীবনের গল্প || জীবনের বিবর্ণ রূপ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ থাকার চেষ্টা করছি। সত্যি বলতে চারপাশের নানা ঘটনাবলী এবং মানুষগুলোর ভিন্ন আচরণ মাঝে মাঝে আমাদের খুব বেশী নিস্তেজ করে দেয়, হৃদয়ের চঞ্চলতাগুলোকে একদম অন্ধকারে মিশিয়ে দেয়। তখন শত চেষ্টা করেও আমরা জীবনকে গতিশীল রাখতে পারি না, হৃদয়ের মাঝে চঞ্চলতা ফিরিয়ে আনতে পারি না, এটা এক কঠিন সমীকরণ। যেখানে আমাদের কিছুই করার থাকে না কিন্তু আমরা ঠিকই চেষ্টা করে যাই নিজের মতো করে।
দেখুন, জীবন এক কঠিন বাস্তবতা, এখানে কেউ কারো জন্য বসে থাকে না, এখানে কেউ কারো জন্য অপেক্ষা করে না। বরং সময়ের সাথে সাথে সবাই শুধুমাত্র নিজের অংশটুকু বুঝে নেয়। যতটা সময় নিজের স্বার্থরক্ষা হয় ঠিক ততোটা সময়ই তারা আমাদের চারপাশে থাকে। কিন্তু যখনই নিজের স্বার্থ ফুরিয়ে যায় ঠিক তখনই তারা আমাদের সঙ্গ ত্যাগ করে। এটা আমাদের বর্তমান সমাজের এক অলিখিত নিয়ম হয়ে গিয়েছে। আর আমরা চাইলেও সেই নিয়ম উপেক্ষা করতে পারবো না।
আপনার পাশে অনেককেই পাবেন, অনেক বিষয়ে তারা আপনাকে সঙ্গ দিবে কিন্তু নিজের প্রয়োজনে কিংবা বিষণ্ণতাকে ঢাকার জন্য এমন কাউকে পাবেন না, যাদের উপর ভরসা করতে পারেন কিংবা নিজের দুঃখ প্রকাশ করতে পারেন। আপনি একটু সাহসি হয়ে যখনই কারো উপর ভরসা করতে যাবেন কিংবা আপনার নিজের মাঝে লুকিয়ে রাখা দুর্বলতা প্রকাশ করবেন, তখনই আপনি নতুন এক বাস্তবতার মুখোমুখি হয়ে যাবেন। যাদের উপর ভরসা করেছেন তারাই আপনার অন্যতম শত্রুতে রূপান্তরিত হয়ে যাবে।
সময়ের সাথে সাথে আমরা এমন অসংখ্য বাস্তবতার মুখোমুখি হই, হয়তো সবটা আমরা মনে রাখতে পারি না আবার কোন কোন নির্দিষ্ট ঘটনা চাইলেও ভুলতে পারি না। কারণ জীবনের চরম মুহুর্তে যখন কেউ আমাদের মানসিকভাবে আঘাত করে কিংবা একাকি ফেলে নিজের স্বার্থের পূর্ণাঙ্গ রূপ দেয়, তখন আমরা কেবল সেই ক্ষত বিক্ষত হৃদয়ে বাস্তবতাটা নিদারুণভাবে উপলব্ধি করতে পারি, অন্যদের সেটা বুঝানো যেমন কষ্টকর ঠিক তেমনি সেটা সঠিকভাবে উপস্থাপন করাটাও দুস্কর।
কিন্তু জীবন তো জীবনই, যতক্ষণ আমাদের হৃদয়ে স্পন্দন আছে ঠিক ততোক্ষণ আমাদের এই জীবনকে গতিশীল রাখার চেষ্টা করে যেতে হবে, যতটা সময় আমাদের সম্পর্কের বন্ধন অটুট আছে ঠিক ততোটা সময় আমাদেরকে এমন বাস্তবতায় গতিশীল থাকার চেষ্টা করে যেতে হবে। কারণ মানুষ হিসেবে আমরা একাকি বাচঁতে পারি না এবং পারবোও না। স্বার্থের এই বাস্তবতা স্বীকার করেই বেঁচে থাকার চেষ্টা করতে হবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
[-]
supportive (67) 11 days ago




