প্রকৃতির মাঝে কিছু সতেজ মুহুর্ত || Some refreshing moments in Nature

in আমার বাংলা ব্লগ2 months ago

Image cover

হ্যালো বন্ধুরা,

সবাইকে শুভ দুপুর বাংলাদেশ হতে।

আজকে প্রকৃতির সুন্দর ও সতেজ কিছু মুহুর্ত আপনাদের সাথে শেয়ার করবো, কারণ প্রকৃতি সতেজতা আমাদের দারুণভাবে চঞ্চল ও মানসিকভাবে কার্যকর থাকার সুযোগ তৈরী করে দেয়। আজকালতো বিশুদ্ধ বায়ু এবং প্রকৃতির খুব একটা দেখা পাওয়া যায় না, কারণ চারপাশে শুধু দূষিত এবং নোংরা পরিবেশ। তাই আগের মতো সেই সতেজতা এখন আর খুঁজে পাওয়া যায় না।

nature (1).jpg

আমাদের মানসিকতা যেমন নষ্ট হয়ে গেছে ঠিক তেমনি প্রকৃতির সেই চিরচেনা রূপও পাল্টে গেছে। প্রকৃতির সজীবতা হারিয়ে যাচ্ছে বলেই হয়তো আমাদের মানসিকতাকে ঠিক রাখা সম্ভব হচ্ছে না। আমরা যত বেশী সুন্দর ও সতেজ প্রকৃতির মাঝে থাকবো, ততোবেশী সুন্দর ও চঞ্চল থাকতে পারবো। আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রকৃতির কার্যকর একটা ভূমিকা থাকে, তবে তার জন্য আমাদের সতেজ প্রকৃতির মাঝে প্রবেশ করতে হবে মাঝে মাঝে।

nature (2).jpg

nature (4).jpg

আজকে ভিডিওতে আমি তেমন কিছু মুহুর্ত উপভোগ করার চেষ্টা করেছি, গ্রামীণ প্রকৃতিতে এমন সতেজ ও সবুজ দৃশ্য হয়তো নিয়মিত দেখা যায় কিন্তু সেটা অন্য কোথায় হয়তো পাওয়া সম্ভব নয়। তাই গ্রামীন প্রকৃতিতে যখনই যাওয়ার সুযোগ পাই, এমন সুন্দর ও নির্মল প্রকৃতির মাঝে কিছু সময় থাকার চেষ্টা করি আমি। আশা করছি আজকের দৃশ্যগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

nature (3).jpg

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Your post have been rewarded by the Speak on Steem curator team!

Ways to support us:

Screenshot_2026-01-11-13-05-11-86_6012fa4d4ddec268fc5c7112cbb265e7.jpg

Curated By @mostafezur001

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.058
BTC 71433.25
ETH 2196.58
USDT 1.00
SBD 0.53