জীবনের গল্প || সুস্থতার আকুতি

in আমার বাংলা ব্লগ21 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার মতো করে ভালো আছি এবং সুস্থতা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। কারণ রমজান মাস আসলেই আমি কেন জানি কিছুটা অসুস্থ হয়ে যাই, এটা অন্য রকম একটা অনুভূতির বিষয় আমার কাছে। কারণ মাঝে মাঝে এটা ভীষণভাবে মন খারাপ করে দেয়, তারপরও আমার আশাবাদী হয়ে উঠি হয়তো এই বছর সুস্থতা ধরে রাখতে সক্ষম হবো। সমস্যা কিংবা যন্ত্রণার মাঝে আমাদের আশাগুলোই একমাত্র ভরসা হয়ে থাকে। অবশ্য সব কিছুর মুলে রয়েছে আমাদের অভ্যাস।

আমরা জীবনের নানা সময়ে নানা কিছুর দ্বারা প্রভাবিত হয়ে নানা কিছুতে অভ্যস্থ হয়ে যাই। আর তারপর ক্রমাগতভাবে সেটার সাথে সংযুক্ত হয়ে যাই। পরবর্তীতে যখন সেটা নিয়ে পর্যালোচনা করা হয় এবং সেখান হতে বের হয়ে আসার চেষ্টা করি। অনাকাংখিতভাবে তখন আমরা সফল হতে পারি না, সেই অভ্যেস হতে আর ফিরতে পারি না। সুতরাং সময়ে কিংবা অসময়ে আমরা নানা বিষয় নিয়ে যেমন পরিস্থিতির উপর দোষ চাপানোর চেষ্টা করি, ঠিক তেমনি মাঝে মাঝে আমাদের অভ্যেসগুলোর উপরও কিছুটা দোষ চাপানো উচিত বলে আমি মনে করছি।

franz26-ai-generated-8111077_1280.jpg

রমজান আসার পূর্বে আমাদের জন্য একটা সুযোগ দেয়া হয়েছে, রোজার শুরুতেই বলা হয়েছে রোজার প্রস্তুতি নিতে কিন্তু আমরা কয়জন সেটা যথাযথভাবে করার চেষ্টা করি, আমরা কয়জন সেই বিষয়ে সচেতন থাকতে পারি, অন্তত আমার কথা বলতে পারি আমি কখনোই সেখানে এ্যাকটিভ থাকতে পারি না। কখনোই আমি রোজার শুরুতে রোজার প্রস্তুতি নিতে পারি না। যার কারনে যখন টানা রোজ রাখতে হয় তখন আমি অনেকটাই দুর্বল হয়ে যাই এবং তারপর ধীরে ধীরে অসুস্থতার দিকে এগিয়ে যাই। এবার কি হবে, আগাম বলতে পারছি না।

তবে যথারীতি আমি ভীষণ আশাবাদী এবার সুস্থতা ধরে রাখতে পারবো এবং রমজানের সবগুলো রোজা যথাযথভাবে আদায় করতে পারবো। সত্যি বলতে রোজা আমাদের জন্য ভীষণ দরকারী একটা জিনিষ, বিশেষত আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য এবং শরীরের ভেতরের অংশগুলোকে আরো সুন্দর ও শক্তিশালী করার ক্ষেত্রে রোজার কোন বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত ডাক্তারগণও এখন রোগীদের মাঝে মাঝে রোজা রাখার পরামর্শ দেন, শারীরিক সুস্থতা ধরে রাখার জন্য এবং নানা সমস্যার সুন্দর সমাধানের জন্য।

সত্যি, প্রযুক্তি হয়তো আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছে, প্রযুক্তি হয়তো অনেক কিছুর প্রমান দারুণভাবে আমাদের সম্মুখে আনার সুযোগ করে দিয়েছে, কিন্তু তারপরও যদি আমরা সেগুলোকে সুন্দরভাবে ধারণ করতে না পারি, তাহলে হয়তো আমাদের জন্য হতভাগা আর কেউ হবে না। প্রমান থাকা সত্বেও আমরা সেটাকে গ্রহণ করতে যদি ব্যর্থ হই তাহলে আর কি করলে আমরা সেটার প্রতি আকৃষ্ট হবো, সেটা হয়তো আমার জানা নেই।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67354.44
ETH 1939.99
USDT 1.00
SBD 0.38