আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরুতেই সবাইকে জানাচ্ছি বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা। সময়ের সাথে সাথে হয়তো সংখ্যাটা পরিবর্তন হচ্ছে, বছরের সাথে সাথে আমরা সেই একই অনুভূতি নিয়ে শুধু দিবসগুলো পালন করে যাচ্ছি কিন্তু প্রকৃত মর্মকথা হয়তো আমরা সেভাবে অনুধাবন করতে পারছি না কিংবা নতুন প্রজন্মকে সেভাবে কিছু শেখাতে পারছি না। এটা আমাদের জন্য সত্যি চরম একটা ব্যর্থতা। কারণ সঠিক ইতিহাস ছাড়া যেমন একটা জাতি এগিয়ে যেতে পারে না ঠিক তেমনি তাদের প্রজন্মও সঠিক বিষয়টি শিখতে পারে না।
আমরা সেই অবস্থানে এখনো দাঁড়িয়ে আছি যেখান হতে হয়তো আমাদের আরো সামনে এগিয়ে যাওয়া উচিত ছিলো, প্রকৃত ইতিহাসটা আমাদের আরো সুন্দরভাবে উপস্থাপন করার সুযোগ ছিলো কিন্তু সত্যি আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। শুধুমাত্র দিবসের দিনটিতে আমরা বাঙালী সাজার বৃথা চেষ্টা করি, কিছু সভা কিংবা সেমিনার করে খুব ব্যস্ততার সাথে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করি। কিন্তু তারপর সেই আগের মতোই যে লাউ সেই কদু হয়ে যাই। এভাবে সত্যি কোন কিছু যেমন হয় না ঠিক তেমনি নতুন প্রজন্মকেও কিছু শেখানো যায় না।
সুতরাং আমাদের এই বৃত্ত হতে বের হয়ে আসতে হবে, প্রকৃতি ঘটনা কিংবা ইতিহাসকে অক্ষুন্ন রাখতে হবে এবং নতুন প্রজন্মকে সেই বিষয়টিকে সঠিকভাবে শেখানোর চেষ্টা করতে হবে। এটা ভুলে গেলে চলবে না যে, মহান স্বাধীনতা দিবসের এই দিনটি হলো পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর স্পন্দন, নতুন মানচিত্র নিয়ে নতুন দেশ গড়ে তোলার আত্মত্যাগের নিদারুণ স্মারক। সুতরাং এর ব্যতিরেকে আমাদের ভিন্ন কিছুর চিন্তা করা যাবে না, যদি করার চেষ্টা করি তাহলে সেটা হবে দেশ মাতৃকারের সাথে বিশ্বাস ঘাতকতা।
সেই নির্মম কালো রাতের কথা কি ভুলা যায়? একটু অনুমান করে দেখুন সেদিনের সেই প্রেক্ষাপটের দৃশ্যাবলী কেমন ছিলো, কতটা নির্মম ও নিষ্ঠুর ছিলো? ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, বরং সময়ের সাথে সাথে সেই ক্ষতটা ঠিক বয়ে নিয়ে যায়। দেশের নিরীহ ও নিরস্ত্র এবং ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানি বাহিনী বর্বরোচিত হামলা চালায়। তাই ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের সেই মর্মান্তিক ঘটনা যা ছিলো পূর্ব পরিকল্পিত, সেটাকে আমরা কিভাবে ভুলে যেতে পারি।
আসুন, ইতিহাতের প্রকৃতি ঘটনা এবং প্রেক্ষাপটকে স্মরণ করি, সময়ের সাথে সাথে হয়তো সব পাল্টে যায় কিন্তু ইতিহাস ও তার প্রেক্ষাপট কখনো পাল্টে যায় না বা যাবে না। মহান স্বাধীনতা দিবসের আজকের এই দিনে আমরা তাদেরও স্মরণ করছি, দেশের জন্য সেদিন যারা অস্ত্র হাতে তুলেনিয়েছিলো এবং দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছিলো। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন তার চেয়ে বেশী কঠিন সেটাকে রক্ষা করা, আমাদের চেষ্টায় যেন কমতি না থাকে এই স্বাধীনতা ধরে রাখার ক্ষেত্রে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




