কিছু রেনডম প্রাকৃতিক ফটোগ্রাফি
কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আজকে আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলে এলাম। আশা করছি ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।
ছবিতে দেখতে পাচ্ছে কলমি শাক। আমাদের জমিতে এবার কলমি শাকের ভালো ফলন হয়েছে। গ্রামীণ জীবনে গেলে আপনি দেখতে পাবেন সবুজ শাকের সমারোহ যা শহরে নেই। গ্রামের সতেজ শাক রান্না করে খাওয়ার মজাই অন্যরকম। যেটা বাজার থেকে কেনা শাকের চেয়েও ভালো ও নির্ভেজাল হয়। শাক আমাদের শরীরের জন্যও অনেক উপকারী!
এই ছবিটি ধনে পাতা গাছের। আমাদের রান্নার অবিচ্ছেদ্য একটা অংশ ধরা হয় ধনে পাতার মশলাটাকে। ধনে পাতার মশলা দেয়ার কারণে তরকারি স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। ধনে পাতা যখন বড় হয় সেগুলো থেকে ফুল হয়। ধনেপাতার ফুলগুলো দেখতে দারুণ দেখায়। এই ফুলগুলো একটা সময় বীজে পরিণত হবে। গ্রামীণ এমন শান্ত পরিবেশকে আরও রাঙিয়ে দেয় এমন সৌন্দর্য দেখে।
ছবিতে দেখতে পাচ্ছেন লাউয়ের ডগার ফটোগ্রাফিটি। লাউয়ের ডগা থেকে একটা সময় লাউ শাক তৈরি হবে। লাউ শাকও কিন্তু খাওয়া যায়। আর যেকোন রকমের শাক আমাদের শরীরের জন্যও উপকারী। আর সেটা যদি হয় নিজের জমির শাক তাহলে তো কথায় নেই। এবার আমাদের জমিতে অনেক লাউয়ের শাক হয়েছে। বেশ কিছু লাউয়ের গাছে লাউয়ের ফুলও ধরেছে।
এই ফুলগুলোকে আমাদের দিকে বনো ফুল বলে চিনে মানুষ। এই ফুলগুলো আপনি দেখতে পাবেন জমির আইলে অথবা অব্যবহৃত জায়গায়! ফুলগুলো দেখে সুন্দর! অযত্নে বেড়ে উঠলেও দূর থেকে দেখলে ভালো লাগে! প্রকৃতির মাঝে বুনো ফুলের উপস্থিতি যেন আরেক রকমের সৌন্দর্য ছড়িয়ে দেয়।
এটি নিশ্চয় চিনতে পেরেছেন কি? এটি হলো কাচা টমেটো। আর কাচা টমেটো কিন্তু খাওয়া যায়। তবে সেটার রঙ যখন লাল হয় তখন আমরা খেয়ে থাকি। নরমালি তরকারি টমেটো দিলে স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। নিজের জমির সবজি খাওয়ার মজাটাই অন্যরকম!
এটি হলো লাল শাক। প্রচুর ক্যারোটিন সমৃদ্ধ একটি শাক। এই শাক আমার পছন্দেরও! নিজের জমির টাটকা শাক খাওয়ার মজাটাই অন্যরকম। আমাদের জমিতে লাল শাকের ভালো ফলন হয়েছে এবার। দূর থেকে লাল শাকগুলো দেখলেও সুন্দর লাগে।
ছবিতে দেখতে পাচ্ছেন কাচাঁ মরিচের ফটোগ্রাফি! কাচাঁ মরিচ আমাদের রান্নার অবিচ্ছেদ্য একটি উপকরণ। তরকারু ঝাল না হলে তো খেতেই ভালো লাগে না। আর নিজের জমির মরিচ তো ঝালের স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়।কাচাঁ মরিচগুলো দেখতেও সুন্দর লাগে দূর থেকে!
| Device | Oppo A12 |
|---|---|
| Photographer | @haideremtiaz |
| Location | Nandail, Mymensingh |
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।










