যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসতে পারে না!

in আমার বাংলা ব্লগ20 hours ago

sunriseforever-peace-7041249_1920.jpg

From pixabay
)

আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তবে একজন সাধারণ মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে ভালো নেই! কারণ বর্তমান বৈশ্বিক অবস্থা! আপনারা হয়তো ইতোমধ্যে খেয়াল করেছেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের সামরিক সংঘাত চলছে! ইতোমধ্যে অনেক মানুষ হতাহতের খবরও গেছে! সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হইলো বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোতে অর্থনৈতিক সংকট বেশ দারুণ ভাবেই দেখা দিয়েছে! আসলে অর্থনীতির মূল চাবিকাঠি যদি বলি সেটা হলো তেল বা ডিজেল বা পেট্রোলিয়াম!

কোনো একটি দেশে জ্বালানি যদি না থাকে তাহলে সে দেশের প্রধান চালিকাশক্তি কলকারখানা, ফ্যাক্টরিগুলো চলবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হইলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো জ্বালানি সরবরাহ ছাড়া চলবে না। কারণ দেশের বিদ্যুৎ প্লান্টগুলো গ্যাস বা ডিজেল ছাড়া চলবে না। বর্তমান বৈশ্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশে ইতোমধ্যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৈশ্বিক অর্থনীতিতে ইরানের অবদান অনেক বলা যায়। কারণ হরমুজ প্রণালী যেটি পারস্য উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে!

এই যে সামুদ্রিক পথটি এটি বৈশ্বিক অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হইলো এই একমাত্র সমুদ্রের পথ দিশে খনিজবাহী জাহাজ চলাচল করে। বিশ্বব্যাপী পেট্রোলিয়াম পরিবহনে হরমুজ প্রণালীটির কৌশলগত গুরুত্ব অত্যধিক। কিন্তু এবারের যুদ্ধের ফলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে! কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিচ্ছে না। বিশেষ করে আমেরিকাকে সহায়তা করা দেশগুলোকে ইরান কড়া হুশিয়ারি ও একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। হরমুজ প্রাণলী দিয়ে একটি জাহাজ পার হতে ইরান নিচ্ছে ২৪ কোটি টাকা করে!

ইরানের এমন পদক্ষেপের কারণে বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ওয়াইড একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে! জ্বালানির দাম হু হু করে বাড়ছে! বেরেল প্রতি তেলের দাম ১৫০ ডলার ছুই ছুই অবস্থা। যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এমন সংকটময় অবস্থা চলতে থাকে ভবিষ্যৎ এ জ্বালানি সংকট তৈরি হবে। যেহেতু জ্বালানি ছাড়া কোনো দেশই চলতে পারে না এজন্য হরমুজ প্রণালী খুলে দয়া জরুরি। আর ইতোমধ্যে আমেরিকা রাজি হয়েছে যুদ্ধ বিরতিতে যাওয়ার।

আমেরিকার প্রেসিডেন্ট অবশ্য ইরানকে হুমকি দিয়েছিল যে পুরো জাতিকে ধ্বংস করে দেয়ার। কিন্তু কয়েক ঘন্টা পরেই টুইটারে বিবৃতি দেয় যে দুই সপ্তাহের জন্য যুদ্ধি বিরতির! তবে ইরান বেশ কিছু শর্ত জোড়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছে যুদ্ধের দামামা এখনও কমেনি। কোনদিকে যায় বলা যাচ্ছে না। আমেরিকার জনগণ রাস্তায় নেমে ট্রাম্পের কড়া সমালোচনা করছে! আসলে সুস্থ্য মস্তিষ্কের মানুষরা কখনো যুদ্ধ চাইবে না। তারা চাইবে শান্তি!

যুদ্ধ কখনো ভালো কিছুর ইঙ্গিত প্রকাশ করে না। আমরা চাই শান্তি। আশা করছি পুরো পৃথিবীতে আবারো শান্তি ফিরে আসবে। মানুষ তার নিজস্ব ধারায় বসবাস করবে। যুদ্ধের দামামায় যেন আর কারো প্রাণ না চলে যায় সে প্রত্যাশায় থাকবে। !

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20260321-WA0143.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.066
BTC 71001.60
ETH 2181.10
USDT 1.00
SBD 0.50