জ্বালানির জন্য লড়াই
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো থাকার চেষ্টা করছেন। বর্তমানে সেটা না করেই বা উপায় কি? আপনারা হয়তো জানেন যে ইরান ও আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধের কারণে পৃথিবীজুড়ে একটা জ্বালানি সংকটের লক্ষণ দেখা দিয়েছে। ইতোমধ্যে সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে! জ্বালানির ঘাটতি যে বাংলাদেশে অনেক সেটার প্রমাণ হলো বাংলাদেশের পেট্রল পাম্পগুলো!
পেট্রল পাম্পগুলোতে তেল নেয়ার জন্য হাহাকার! অনেকটা এড়িয়ে জুড়ে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন। বিশেষ করে বাস থেকে শুরু করে মোটরবাইক! সবই তো জ্বালানি তেল দিয়েই চলে। এখন জ্বালানি তেলই যদি না থাকে তাহলে গাড়িগুলো চলবে কি করে। গাড়ি যদি না চলে তাহলে জনজীবনও দূর্বিষহ হবে। আবার চালকদের জীবিকারও প্রবলেম হবে। দুইদিকেই আসলে সমস্যা
এদিকে ব্যবসায়ীরা সুযোগটা লুফে নিচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন আকাশচুম্বী! বিপাকে আমাদের মতো সাধারণ জনগণ। সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ এখনও দেখতে পাচ্ছি না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দুই মাসের জ্বালানি তেল এখনও মজুদ রয়েছে। কিন্তু কিছু সংবাদমাধ্যম থেকে জানাতে পারলাম দশদিনের মতো জ্বালানি মজুদ আছে। তারমানে পরে কি করবে সরকার!
আসলে দেশের এমন প্রবলেমে প্রশাসনের কোনো ক্ষয়ক্ষতি হবে না। প্রবলেমটা হবে সাধারণ জনগণের জন্য। একদিকে জ্বালানির অভাবে দেশের বেশ কিছু পাওয়ার প্লান্ট বন্ধ হয়ে গিয়েছে। বিদ্যুৎ উৎপাদন কমে গিয়েছে। প্রতিনিয়ত লোডশেডিং হচ্ছে! এই গরমে জনজীবন দূর্বিষহ হয়ে গিয়েছে প্রায়! এমতাবস্থায় সাধারণ জনগণদের একজন নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া কোনো উপায় দেখছি না!

🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5