বর্তমানে টাকার জন্য সম্পর্কের মূল্যহানি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকাল এমন একটা সময় এসেছে যেখানে টাকার জন্য সম্পর্কের মান অনেকটাই কমে গেছে। আগে সম্পর্কের ভিত ছিল ভালোবাসা, সম্মান আর একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। এখন সেই জায়গায় অনেক সময় টাকা এসে জায়গা করে নিয়েছে। অনেক সম্পর্কেই দেখা যায়, অনুভূতির চেয়ে অর্থের হিসাব বেশি গুরুত্ব পায়। মানুষ এখন কেমন যেন সবকিছুর দাম টাকা দিয়ে মাপতে শিখে ফেলেছে। কারো যত্ন, সময়, কিংবা পাশে থাকার বিষয়টাও যেন আর নিখুঁত অনুভূতির কারণে হয় না, বরং কোনো না কোনো স্বার্থের জন্য হয়।আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আগে যেখানে মানুষ কষ্টের সময়ে একে অপরকে নিঃস্বার্থভাবে সাহায্য করত, এখন সেখানে অনেক সময় হিসাব-নিকাশ চলে আসে। কারো কারো কাছে সম্পর্ক মানেই লাভ ক্ষতির সমীকরণ। যদি কারো হাতে টাকা থাকে, তাহলে চারপাশে মানুষ থাকবে আর যখন আর্থিক অবস্থা খারাপ হবে, তখন ধীরে ধীরে সেই মানুষগুলো হারিয়ে যাবে। এটাই বাস্তবতার কষ্টদায়ক চিত্র।

টাকার প্রভাব এতটাই বেড়ে গেছে যে অনেক সময় পরিবার বা বন্ধুত্বের মধ্যেও ফাটল ধরে। কেউ টাকা পেলে তার প্রতি অন্যদের ব্যবহার পাল্টে যায়, আবার কারো টাকা কমে গেলে অবহেলা শুরু হয়। এমনকি বিবাহিত জীবনের মধ্যেও টাকার জন্য ঝগড়া-বিবাদ লেগেই থাকে। যেখানে একে অপরের পাশে থাকার কথা ছিল, সেখানে শুরু হয় দোষারোপ, চাপ, আর মানসিক দূরত্ব।টাকার জন্য সম্পর্কের এই মূল্যহানি শুধু মানুষকে একে অপর থেকে দূরে সরায় না, বরং মনকে কঠিন করে ফেলে। আস্তে আস্তে মানুষের বিশ্বাস কমে যায়, আর সম্পর্কের প্রতি আগের মতো গুরুত্বও হারিয়ে ফেলে। এটা সমাজের জন্যও ক্ষতিকর, কারণ একটি সুস্থ সমাজের ভিত্তি হলো সুস্থ সম্পর্ক, যা নিখাঁদ বিশ্বাস আর ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে।

আপনি চাইলে টাকা সম্পর্কের ভেতরে রাখতে পারেন, কিন্তু সেটাকে যেন মূল ভিত্তি না বানান। সম্পর্কের আসল মানে হলো পারস্পরিক সম্মান, ভালোবাসা, আর পাশে থাকার ইচ্ছা। টাকা তো জীবনের একটি অংশ, কিন্তু সবকিছু নয়। যদি মানুষ এই বিষয়টা বুঝে চলতে পারে, তাহলে হয়তো সম্পর্কের মান আগের মতোই সুন্দর আর দৃঢ় হয়ে উঠবে।

ABB.gif