সময় নয়, উপলন্ধি/অনুভবই এখন আসল উপহার

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের মধ্যে একটা অনেক কঠিন ব্যাপার প্রচলিত রয়েছে সেটা হলো সময় দেওয়া। যাকে সময় দেওয়া হয়, কিংবা কোনো সম্পর্কে যদি কেউ সময় দিয়ে থাকে, তাহলে সেটাকেই আমরা আসল ব্যাপার বলে মনে করি।

আসলে আজকেই এই ব্যাপারটি নিয়েই কথা বলতে এসেছি। কারণ, প্রতিনিয়ত আমরা একটা ভুল ধারণার মধ্যে দিয়ে যাচ্ছি বলেই আমার মনে হয়। আর তাই হুট করেই এই বিষয়টি আমার মাথায় এলো। কারণ আমরা সবসময় একটা অভিযোগ করি বা একটা ব্যাপার হাইলাইট করি যে, সম্পর্কের মধ্যে যে সময় দেয়, কিংবা যে আসলে কোনো মানুষের পিছনে সময় দেয়, সেটাই নাকি আসল ভালোবাসা কিংবা সেটাই সম্পর্কের ভিত্তি।

কিন্তু আমার কাছে যেটা মনে হয়, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এবং এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত। আশা করছি, অনেকের সঙ্গে হয়তো মিলবে না।

তবে আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হলো শুধুমাত্র সময় দিলেই কোনো সম্পর্কের সবকিছুই ঠিক হয়ে যায় না।

আমি কেনো এই কথাটা বলছি, সেটাও আমি একটু বিস্তারিতভাবেই বলব। সে ক্ষেত্রে আপনারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি যেটা বলতে চাইছি, সেটা একটা উদাহরণ দিয়ে বোঝালে সহজ হবে:

ধরুন, কোনো একজন মানুষ তার প্রেমিকাকে (বা প্রেমিককে) অনেক বেশি সময় দিচ্ছে। কিন্তু সেই সময়টা তিক্ত।অর্থাৎ, সে সব সময় নজরদারি করছে, তাকে সবকিছুতে বাধা দিচ্ছে। মানে, সে সময় দিচ্ছে ঠিকই, কিন্তু সেই সময় তার জীবনকেই দুর্বিষহ করে তুলছে।

আবার, অপরদিকে একজন মানুষ তার প্রেমিক বা প্রেমিকাকে ব্যস্ততার কারণে হয়তো খুব একটা সময় দিতে পারে না, কিন্তু সে তার সঙ্গীর অনুভবগুলো খুব ভালোভাবে বুঝতে পারে। সে বোঝে, তার প্রেমিকা বা প্রেমিক কেমন অনুভব করছে, কী চাইছে, ভেতরে কী চলছে। অর্থাৎ সে অনুভব করে, উপলব্ধি করে।

আর আমার কাছে মনে হয় কোনো সম্পর্কের মধ্যে এই উপলব্ধিটাই হলো সবচেয়ে বড় উপহার, যেটা আজকালকার অনেক মানুষের মধ্যেই নেই বললেই চলে।

আসলে মানুষের মধ্যে অনুভবটাই আসল আর সেটাই আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.046
BTC 73185.85
ETH 2157.78
USDT 1.00
SBD 0.51