অকারণে ভালো থাকার অভিনয়
যেমন, বেশিরভাগ সময় আসলে আমরা ভালো থাকি না। কারণ মানুষের জীবনটাই একটা আসলে ভাঙা রাস্তার মতো। অর্থাৎ কখনো ভালো, আবার কখনো এতটাই খারাপ যে সামনে চলার রাস্তাটাও কিভাবে পার হবো সেটা যেন আমরা বুঝে উঠতে পারি না। অর্থাৎ এতটাই খারাপ থাকে। কিন্তু তবুও আমাদের থেমে যেতে হয় না, অর্থাৎ থেমে যেতে পারি না। আমাদের চলতে থাকতেই হয়। কারণ যে থেমে যায়, তার আসলে জীবন প্রদীপ সেখানেই নিভে যায়। কিন্তু একটা ব্যাপার না বললেই নয়, সেটা হলো বেশিরভাগ সময় যেহেতু ভালো থাকি না, তার মানে আমাদের কিন্তু ভালো থাকার অভিনয় করারও কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা এই অপ্রয়োজনীয় কাজটাই যেন সবচেয়ে বেশি করি।
অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, সেটা খুব সহজ একটি ব্যাপার। সেটা হলো, যখন আমি ভালো থাকবো না, তখন স্বাভাবিকভাবেই সবাইকে এটাই দেখানো যায় কিংবা দেখানো উচিত যে আমি ভালো নেই, আমার মনে শান্তি নেই, কিংবা আমার জীবনে সবকিছু খুব সহজ সরলভাবে চলছে না। কিন্তু আমরা আমাদের অনেক কিছুর জন্য সেসব মানুষকে দেখাতে পারি না। কারণ আমরা একটা দেখালে মানুষ আসলে দশটা জাজ করে নেয়। আর সেই কারণে অনেকটা বলা চলে যে অকারণেই আমরা ভালো থাকার অভিনয় করি। দিনের পর দিন নিজের মধ্যে শেষ হয়ে গিয়েও আমরা মানুষকে দেখাই যে আমরা অনেক বেশি ভালো আছি। দিনের পর দিন মানুষের ঋণের বোঝাতে আসলে নুইয়ে পড়েও মানুষ দেখায় যে তাদের জীবনটা অনেক বেশি সুন্দর চলছে।
আমার মনে হয় এগুলো অনেক বেশি অপ্রয়োজনীয়। আর আমরা আসলে অপ্রয়োজনীয় কাজগুলো করতেই বোধহয় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।

