ABB Contest-65 || শিউলি পুলি পিঠা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকের এই রেসিপিটার মাধ্যমে আমি এবারের কনটেস্টে অংশগ্রহণ করছি। বরাবরের মতোই কমিউনিটিতে খুব সুন্দর কনটেস্টের আয়োজন করা হয়েছে। আমি অনেকদিন পর কনটেস্টে অংশগ্রহণ করছি। আগে চেষ্টা করতাম প্রত্যেকটা কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। তবে বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকগুলো কনটেস্টে অংশগ্রহণ করতে পারেনি। ভেবেছিলাম এবারের কনটেস্টেও অংশগ্রহণ করতে পারবো না। কারণ ভার্সিটিতে পরীক্ষা চলছে। আমার প্রথম সেমিস্টারের মিড পরীক্ষা চলছে। আমাদের সেমিস্টার ৪ মাসে যার কারনে মিড খুব তাড়াতাড়ি চলে এসেছে। অল্প কিছু ক্লাস করেই পরীক্ষা। প্রথম প্রথম সবকিছু বুঝে উঠতে একটু কষ্ট হচ্ছে যার কারণে পড়ার দিকে অনেক বেশি সময় দিতে হচ্ছে। কালকেও একটা পরীক্ষা আছে। তবে আজকে সকালে কিছুটা সময় পেয়েছি তাই তাড়াহুড়া করে একটা রেসিপি তৈরি করলাম। রেসিপি কতটা ভালোভাবে তৈরি করতে পেরেছি জানিনা তবে কনটেস্টে অংশগ্রহণ করতে পারছি এটাই অনেক।


যাইহোক আজকে আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে শিউলি ফুলের পুলি পিঠা রেসিপি। পুলি পিঠা কমবেশি সবারই বেশ পছন্দ। আমার নিজেরও পুলি পিঠা অনেক বেশি পছন্দের। এই পিঠাগুলো তৈরি করার পর প্রায় অর্ধেকটা আমি একাই খেয়ে নিয়েছি। যাইহোক, রেসিপিটা কমন একটা রেসিপি তবে আমি ডেকোরেশন এর ক্ষেত্রে কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করেছি। পুলি পিঠার উপরে শিউলি ফুল তৈরি করে দিয়েছি। এই সিজনটায় বিভিন্ন রকম পিঠা পুলি খেতে ভালোই লাগে। আর সেই সাথে এই সিজন তাতে কিন্তু অনেক শিউলি ফুল ফুটে। তাই আমি ভাবলাম দুটোকে এক সাথে করে একটা রেসিপি তৈরি করি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। আমি এটা ভাপ দিয়ে তৈরি করেছি। তবে আপনারা চাইলে এটাকে রসে ভিজিয়ে খেতে পারেন। তাহলে চলুন রেসিপি টা শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000049880.jpg

1000049874.jpg

1000049872.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • চাউলের গুঁড়ো
  • নারিকেল
  • চিনি
  • লবণ
  • তেজপাতা
  • দারুচিনি
  • এলাচ
  • জর্দার রং

1000049834.jpg

ধাপ - ১

প্রথমে আমি একটা কড়াই চুলার উপর বসিয়ে দিলাম। এরপর সেখানে কোরানো নারকেল দিয়ে দিলাম। তারপর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি

1000049839.jpg1000049840.jpg
ধাপ - ২

চিনি দেওয়ার পর সেখানে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি।

1000049842.jpg1000049843.jpg
ধাপ - ৩

সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ নারকেলগুলো ভেজে নিলাম। কিছুটা বাদামী রঙের হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলবো।

1000049845.jpg

ধাপ - ৪

এবার একটা পাতিলে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এখানেও পরিমাণমতো লবণ দিয়ে দিলাম। তারপর যতটুকু পরিমাণ পানি দিয়েছি কাপ মেপে ততটুকু পরিমাণ চাউলের গুড়ো দিয়ে দিলাম।

1000049836.jpg1000049837.jpg
ধাপ - ৫

চাউলের গুঁড়ো দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিব। এবার গরম অবস্থায় ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নেব। কিছুটা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি।

1000049838.jpg1000049844.jpg1000049846.jpg
ধাপ - ৬

এবার সেখান থেকে কিছুটা ডো আলাদা করে নিলাম। অল্প একটু ডোর মধ্যে আমি কিছুটা জর্দার রং মিশিয়ে দিলাম। জর্দার রংটুকু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি।

1000049847.jpg1000049848.jpg
ধাপ - ৭

এরপর আমি বাকি ডো দিয়ে বড় বড় করে রুটি তৈরি করে নিলাম। একটু মোটা করে রুটিগুলো তৈরি করে নিয়েছি।

1000049849.jpg1000049850.jpg
ধাপ - ৮

এবার বড় এই রুটিগুলো স্টিলের গ্লাসের সাহায্যে কেটে ছোট ছোট গোল তৈরি করে নিয়েছি। এভাবে আমি বেশ কয়েকটা ছোট রুটি তৈরি করে নিলাম।

1000049851.jpg1000049854.jpg
ধাপ - ৯

এবার আমি ছোট এর রুটি গুলোর মাঝখানে কিছুটা পরিমাণ ভাজা নারিকেল দিয়ে দিলাম। এরপর উপরে আরও একটা ছোট রুটি দিয়ে ঢেকে দিলাম।

1000049852.jpg1000049855.jpg
ধাপ - ১০

এবার দুটো রুটি একসাথে জোড়া লাগিয়ে দিলাম এবং চারপাশে কিছুটা ডিজাইন করে নিয়েছি যেন জোড়াটা খারাপ না লাগে দেখতে। এভাবে আমি বেশ কয়েকটা পুলি পিঠা তৈরি করে নিয়েছি।

1000049858.jpg1000049859.jpg
ধাপ - ১১

এবার জর্দার রং দিয়ে মিক্স করা ডো টুকু পিঠার উপর বসিয়ে দিলাম এবং এর চারপাশে ছোট ছোট পাপড়ি তৈরি করে দিয়ে দিলাম।

1000049860.jpg

ধাপ - ১২

এভাবে আমি সবগুলো পলি পিঠার উপর শিউলি ফুলের মত ছোট ছোট ফুল তৈরি করে নিয়েছি।

1000049863.jpg

ধাপ - ১৩

এরপর আমি একটা পাতিলে বেশ কিছু পরিমাণ পানি গরম করে নিলাম এবং পাতিল এর উপরে স্টিলের এরকম একটা ঝাজরি বসিয়ে দিলাম। তারপর আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে নিলাম। পিঠাগুলো ভালোভাবে হয়ে গেলে তারপর সেগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলবো।

1000049864.jpg1000049865.jpg
পরিবেশন

1000049866.jpg

1000049867.jpg

1000049868.jpg

1000049869.jpg

1000049873.jpg

1000049875.jpg

1000049877.jpg

1000049879.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  
 2 years ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমার বাংলা ব্লগের ৬৫ তম কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। এবারের কনটেস্ট এর টপিকস টা সময় উপযোগী ছিল। তাইতো আপনার থেকে এরকম চমৎকার শিউলি পুলি পিঠা দেখতে পেলাম। পুলি পিঠা তৈরি রন্ধন প্রণালী খুবই সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেন। আশা করছি যে কেউ আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে এই পুলিপিঠা তৈরি করতে পারবে। আপনি নিজেই তৈরি করে নিজেই কন্টাক্ট খেয়ে নিলেন, আমাদেরও তো একটু দাওয়াত দিতে পারতে আপু, একসাথে সবাই খতাম হি হি হি। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শীতকালীন পিঠাপুলির একটি নকশাময় পিঠা শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 
 2 years ago 

আপনার পিঠেটা দেখে আমি হাসবো না কাঁদবো, না কমেন্ট করব আমি নিজেই বুঝে পাচ্ছি না আপু। আসলে আমিও এরকমই কিছু একটা ভেবে রেখেছিলাম। যাইহোক আপনি করে দিয়েছেন আর বেশ সুন্দর বানিয়েছেন। ভালো লাগলো দেখে।

 2 years ago 

আপনি এর থেকে আরও সুন্দর একটা রেসিপি তৈরি করেন। আশা করি ভালো কিছুই হবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হাহা আমার সাথেও একবার এরকম হইছিল।আপনার কমেন্ট দেখে প্রচুর হাসি পেল দিদি 😁।

 2 years ago 

প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শিউলি ফুলের পুলি পিঠা দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে অনেক বেশি। এই শিউলি ফুলের পুলি পিঠা দেখে তো অনেক মজাদার মনে হচ্ছে। অনেক ইউনিক ভাবে পিঠা তৈরি করে অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়। ভালো লাগলো এটা দেখে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

পিঠার কন্টেস্ট এতবার হয়েছে যে ইউনিক কিছু খুঁজে পেতেই অনেকটা কষ্ট হয়ে যায়। তবে এই রকম একটা রেসিপি গতবার আমার হাজবেন্ড করেছিল। যেটা একটু ভিন্নরকম ছিল। তবে আপনার ক্যাটাগরিতেই করা হয়েছে। আপনি যেভাবে তৈরি করেছেন এটাও বেশ সুন্দর লাগছে আপু। প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

সাধারন পুলি পিঠাকে কি সুন্দর রুপ দিলেন আপু। বেশ ভালো লাগলো আপনার পুলি পিঠার ডিজাইনটি দেখে।শীতের জন্য পারফেক্ট একটা পিঠার রেসিপি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

শিউলি পুলি পিঠা রেসিপি তৈরীর অনেক সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শীতের দিন আসলে যেন এই ধরনের পিঠা খেতে খুবই ভালো লাগে। আপনার পোস্টের মাধ্যমে নতুন ধরনের পিঠা দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আমার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

শিউলি পুলি পিঠা রেসিপি তৈরি করার মাধ্যমে আপনি দেখছি আজকে পিঠা রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার তৈরি করা শিউলি পুলি পিঠা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শিউলি পুলি পিঠা রেসিপি টি তৈরি করেছেন। বেশ ভালো লাগলো।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ জানাই। এই সময়টাতে কিন্তু এরকম একটা লোভনীয় পিঠা পেলে মজা করে খেতে পারতাম। এরকম পিঠা খেতে আমি এত পছন্দ করি যে দেখলে জিভে জল চলে আসে। তেমনি আপনার তৈরি করা পিঠা দেখে ইচ্ছে করছে খেয়ে ফেলি। এত মজাদার ভাবে তৈরি করেছেন বুঝতেও পারছি এটা খুবই সুস্বাদু হয়েছিল। আর অনেক মজা করে খেয়েছিলেন। এক কথায় দুর্দান্ত হয়েছে আপনার তৈরি করা আজকের পিঠা।

 2 years ago 

ঠিকই বলেছেন পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছে ।সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ দারুণ সুন্দর পিঠা তৈরি করলেন আপনি। নিশ্চয়ই খেতে খুবই মজার হবে। যেহেতু পুলি পিঠা আমার বেশ পছন্দের একটি পিঠা। আপনি শিউলি ফুলের ডিজাইন দিয়ে খুব সুন্দর কালার দিয়ে পিঠা তৈরি করে আমাদেরকে রেসিপিটি শেয়ার করলেন। অনেক ভালো লাগলো আপনার পিঠা তৈরির পরের পরিবেশনাটা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাদের ভালোলাগায় আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।