গল্প :- ভালোবাসার মধ্যে কষ্ট বেশি। (প্রথম পর্ব)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি ভালবাসার সুন্দর একটি গল্প। আসলে কিছু কিছু ভালোবাসা আছে যেগুলোর মাঝে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। আবার কিছু ভালোবাসা আছে মানুষকে একদম একা করে দেয়। আর বেশিরভাগ ভালোবাসার মধ্যে কষ্ট বেশি পাওয়া হয়। তারপরও কিন্তু মানুষ ভালবাসে একে অপরকে। আর এই ভালোবাসা যখন পূর্ণতা পাইনা তখন কিন্তু কষ্ট ছাড়া কিছুই থাকে না জীবনে। আর ভালোবাসা এমন একে অপরের উপর বিশ্বাস করতে হয়। আর এই বিশ্বাসের কারণে মানুষ কিন্তু একদম নিঃস্ব হয়ে যায়। এবং ভালবাসার মানুষকে বিশ্বাস করলেও অনেক সময় নিজেকে ঠকতে হয়। ভালোবাসা সব সময় নিঃস্বার্থ হয়। আর এই নিঃস্বার্থের কারণে কষ্টটা বেশি।
আমাদের পাশে একটি পরিবারে দুটি ভাই আছে। আর দুটি ভাইয়ের ঘরে দুটি মেয়ে আছে মেয়ে দুজন কিন্তু বড় হয়েছে। বলতে গেলে তারা কিন্তু বর্তমানে কলেজে পড়ে। আর এই মেয়ে দুইজনের বাবা দুইজন খুব মিল। বলতে গেলে ভাই ভাই ভালো সম্পর্ক। আর তাদের দুটো ভাইয়ের একটি বোন আছে। আর ওই বোনের ঘরে একটি ছেলে আছে। তবে এই বয়সেও তারা ভাই বোন খুব মিল একে অপরের সাথে ভালো সম্পর্ক। তবে এইখানে জামিলা হচ্ছে। বোনের ছেলেটি তার বড় ভাইয়ের মেয়ের সাথে প্রেম করে। আর বড় ভাইয়ের মেয়ের নাম হচ্ছে জেসমিন। এবং ছোট ভাইয়ের মেয়ের নাম হচ্ছে রাশেদা। আর তাদের ভাগিনা কয়েকদিন পরপর নানার বাড়িতে বেড়াতে আসে।
আর মামা এতগুলো মনে করে তার ভাগিনা মামার বাড়িতে আসতে পছন্দ করে। কিন্তু ভাগিনা বড় মামার মেয়ে জেসমিনের সাথে প্রেম করে। যদিও প্রথম থেকে ব্যাপারটি মেয়ে দুটির মা বুঝতে পেরেছে। তারপরও তারা কথাটি তারা মেয়েদের বাবাকে বলে নাই। কিছু মাস যাওয়ার পর হঠাৎ করে ব্যাপারটি জেসমিনের বাবার চোখে পড়েছে। অনেক সময় দেখা যায় তার ভাগিনা তার মেয়েকে নিয়ে ঘুরতে বাহির হয় এবং কথাবার্তা বলে। আর এই নিয়ে জেসমিনের বাবা তার ভাগিনাকে বকাঝকা করেছে এবং মেয়েকে মারধর করেছে। হয়তোবা বাবা হিসেবে সে তাদেরকে শাসন করেছে। নিজের মেয়েকে মারধর করলো আর বোনের ছেলেকে বকাঝকা করল।( চলবে)
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।





https://x.com/i/status/2038233883645546552