অনুভূতি :-মাদ্রাসা ইফতার খাওয়ার মুহূর্ত ।(শেষ পর্ব )
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিছুদিন আগে মাদ্রাসায় রমজানে ইফতার খাওয়ার মুহূর্ত। যদিও এর আগে আমি প্রথম পর্বটি শেয়ার করেছিলাম। তবে ঐদিন ইফতারির জন্য বিরিয়ানি রেডি করার বাজার আমি নিজে গিয়ে বাস্তবের সাথে বাজার করলাম। তাছাড়া মসজিদের লোকদের জন্য এবং আমাদের মাদ্রাসার শিক্ষক ছাত্রদের জন্য এইখানে ইফতারি গুলো রেডি করা হয়েছে। আর আমরা যখন সবগুলো প্লেটের মধ্যে সাজালাম এবং মাদ্রাসার ছেলেদের সামনে ইফতারি বিরিয়ানি দিয়ে দিলাম। এবং মসজিদে মুসল্লিদের জন্য ইফতারি আমরা পাঠিয়ে দিলাম। আর আমরা শিক্ষক গুলো একসাথে বসলাম। আর আমার চাচাতো ভাই অন্য মাদ্রাসায় চাকরি করে সেও আমাদের সাথে এখানে ছিল।
আর আযান দেওয়ার সাথে সাথে আমরা সবাই একসাথে বসে ইফতারি করতে লাগলাম। এবং যে যতটুক পেরেছে বিরিয়ানি গুলো সবাই খেলো। আর এমনিতে কিন্তু আমার কাছে বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে। কারণ আমার খুব প্রিয় একটি খাবার হচ্ছে বিরিয়ানি। এদিকে ছাত্র এবং আমরা একসাথে বসে যখন খাওয়া-দাওয়া শেষ করলাম। তখন আমরা সবাই পাশে মসজিদে চলে গেলাম নামাজ আদায় করার জন্য। কারণ ইফতারের পর পরে নামাজ এর জন্য যেতে হয় মসজিদে। এরপর আমরা মসজিদে নামাজ শেষ করে আবার সবাই মাদ্রাসায় চলে আসলাম। কারণ ইফতার খাওয়ার পর আমাদের মাদ্রাসায় ঐদিন মিটিংও ছিল।
তাছাড়া আমরা সবাই একসাথে যখন মাদ্রাসায় আবার বসলাম মিটিং এর মধ্যে। একটি ছাত্র কিন্তু দোকান থেকে গিয়ে আমাদের সবার জন্য চা নিয়ে আসলেন। যদিও আমরা প্রথমে বললাম মাদ্রাসায় চা রেডি করব। এবং আমার চাচাতো ভাই বলতে লাগলো দোকান থেকে নিয়ে আসার জন্য। এরপর দোকান থেকে চা নিয়ে এসে সবাই একসাথে বসে চাও খেলাম। সত্যি বলতে ঐদিন সবাই একসাথে বসে ইফতারি খেলাম এবং নামাজের পরে চা খেলাম সত্যি অন্যরকম ভালো লাগলো। আর মাঝেমধ্যে এভাবে একসাথে ইফতারি করলে মন ভালো হয়। আর রমজানে ইফতারের সময় বিরিয়ানি খাওয়ার মজাই অন্যরকম। আশা করি আমার এই পোস্ট দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।










https://x.com/i/status/2036701472822542801