ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে আমাদের সবার পরিচিত একটি ফুলের ফটোগ্রাফি। আবার কিন্তু অনেকে এই ফুলকে ফুলের রানী ও বলে থাকে। এ ফুল গুলো কমবেশি প্রত্যেক জায়গাতে দেখা যায়। আর এই ফুলের সৌন্দর্য সবাই উপভোগ করে। এই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল অনেক জাতের এবং অনেক রকমের আছে। তবে এ ফুলের গাছের মধ্যে যেমন কাটা আছে তেমনি সৌন্দর্য বেশি । কিছুদিন আগে আমি এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে গ্রামের তিন রাস্তার মোড়ের ফটোগ্রাফি। গ্রাম অঞ্চলের রাস্তাগুলো কিন্তু চিকন তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। কারণ গ্রাম অঞ্চলের সৌন্দর্য যেমন তেমনি প্রাকৃতিক সৌন্দর্য এবং রাস্তার সৌন্দর্য সবকিছু উপভোগ করা যায়। আর কিন্তু এসব রাস্তাগুলোর মধ্যে গাড়ি চলাচল খুব কমই করে। কিছুদিন আগে আমি আমাদের এলাকা থেকে এই রাস্তার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে খাট্টা ফুলের ফটোগ্রাফি। মূলত আমরা এই গাছের পাতাকে খাট্টা পাতা বলে এবং খাট্টা ফুল বলে।তবে এই ফুলের সৌন্দর্য কিন্তু অসাধারণ। কারণ এই গাছের পাতা দিয়ে কোন কিছু রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের যারা অঞ্চলে কিন্তু এই ফুল গাছগুলো অনেক আছে। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি বাড়ির ভিতর থেকে এই ফুলের ফটোগ্রাফি করে ছিলাম। তাই আজকে খাট্টা ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।








https://x.com/i/status/2034617584696574392