ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে খুব সুন্দর একটি বরবটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো খুব ভালো লাগে । সবজি ফুল হলেও এ ফুলগুলো কালার অসাধারণ আর ছোট কয়েক পাপড়ি মধ্যে এই ফুল গুলো। এই ফোন থেকে কিন্তু মজার বরবটি সবজি হয়। আর গ্রামাঞ্চলে সবজি গাছগুলো কিন্তু অনেক দেখা যায়। আর এই ফুলগুলো সকালবেলা যখন ফুটে সূর্যের আলো পড়লে ফুলগুলো নষ্ট হয়ে যায়। কিছুদিন আগে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে ইট বাটার ফটোগ্রাফি। ইটভাটা গুলো কমবেশি অনেক জায়গাতে দেখা যায়। আর ইট বাটাতে গেলে নতুন ইট বা বানানো এর নয়তো বা মাটি জমানো থাকে। আর জায়গা গুলো কিন্তু খোলামেলা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আরো এরকম ইটভাটা গুলোর মধ্যে গেলে অনেক কিছু উপলব্ধি করা যায়। আরো অনেক দিন আগে আমি ইটভাটা গেলাম তখন আমি এই ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে ইটভাটার ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে আমরোজ ফুলের ফটোগ্রাফি। এই ফুল গাছগুলো গ্রাম অঞ্চলে অনেক দেখা যায় ।বিশেষ করে প্রতিটি বাড়িতে এই গাছগুলো দেখা যায়। আর আমরোজ গাছের মধ্যে যখন ফুল ফুটে তখন কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। আর এ ফুল থেকে কিন্তু মজার আমরোজ ফল হয়। আর এই গাছগুলো আকার অনেক বড় হয়। আরো অনেকদিন আগে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আমি এই সুন্দর আমরোজ ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।







