শীতকাল মানেই বনভোজন

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার বন্ধুরা,

শীতকাল মানেই বনভোজন। তা আমার এক ক্লায়েন্ট প্রতি বছর শীতে তার অফিসের সবাইকে নিয়ে একটা বড়সড় পিকনিকের আয়োজন করে। তাতে থাকে ১৭-১৮ জন কর্মচারী আর ক্লায়েন্টের পুরো পরিবার। তিনবছর হলো কাজকর্মের সুবাদে আমারও ডাক পড়ে। এবারের গন্তব্য ছিল দক্ষিণ ২৪ পরগনার এক বাগানবাড়ি। আমি এমনিতে সময় নিয়ে খুব খুঁতখুঁতে, কোনো অনুষ্ঠানে দেরি করে পৌঁছানো আমার স্বভাবে নেই, বিশেষ করে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে 🤪। তাই সেইদিন ঠিক সময়ে রওনা হয়ে যথারীতি সকাল সকাল পৌঁছে গেলাম রাসবিহারী এভিনিউতে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা আরকি। সময় দেওয়া ছিল সকাল ৮:৩০। আমি ১৫ মিনিট আগেই অর্থাৎ ৮:১৫ মিনিটে হাজির। পনেরো কুড়ি মিনিটের মধ্যে ধীরে ধীরে বাকিরাও হাজির হলো, তবে গাড়ি ছাড়া গেলো না।

1000174158.jpg

সবাই নাহয় সঠিক সময়ে পৌঁছেছি! কিন্তু একজনের জন্য অপেক্ষা করতে করতে ৯:৩০ বেজে গেল। যেখানে সকাল ১০ টার মধ্যে গন্তব্যে পৌঁছানোর কথা, সেখানে পৌঁছাতে পৌঁছাতে ১১ টা বাজলো। মেজাজ চিমরে ছিল। বাগানবাড়িতে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। বেশ সুন্দর ছায়া এবং নিরিবিলি। ততক্ষণে পেটের ভেতরে ইঁদুর দৌড়াতে শুরু করেছে। ভাগ্যিস সকালের জলখাবার তৈরি ছিল। বাগানবাড়িটার কাছে ক্লায়েন্টের দুই কর্মীর বাড়ি, তারা সকালের আলো ফুটতেই পৌঁছে গিয়েছিল সব জোগাড় করতে। তাই পৌঁছানো মাত্র গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম সামনে চলে এলো।

1000174155.jpg

1000174165.jpg

দেরী করে আসার বিরক্তি সরিয়ে আমি শীতের রোদে কড়াইশুঁটির কচুরির থালা হাতে তুলে নিলাম। খিদেও পেয়েছিল, নরম গরম কচুরি আর হালকা ঝাল আলুর দম দিয়ে ৮ পিস কচুরি সাবাড় করলাম। সবাই এক সাথে বসে আড্ডা আর হাসাহাসিতে মজে ছিল, আমি একটু দূরে থালা হাতে সব ওড়াচ্ছিলাম। হাঃ হাঃ। শুরুটা জম্পেশ হলো! বাকি মেনু শুনে আমি বেরিয়ে পড়লাম, বাগান বাড়ি ঘুরতে। হজমও তো করতে হবে নাকি!

1000174157.jpg

1000174156.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.058
BTC 66136.30
ETH 1986.75
USDT 1.00
SBD 0.51