শর্মার চায়ের চুমুকে
নমস্কার বন্ধুরা,
ব্যস্ত সময়ের মাঝে পরিচিত মানুষদের সাথে সময় কাটাতে পারলে বেশ ভালো লাগে। সম্প্রতি আমার ক্লায়েন্টের এক কর্মী যার অন্য এক অফিসে বদলি হয়ে গেছে, সে হঠাৎই দেখা করতে এল। কাজের সূত্রে একসময় সপ্তাহে দুবার দেখা হতো, জায়গা বদলের পর সেই দেখা হওয় দুর্লভ হয়ে গেছে। তাই সেদিনের দেখা হওয়াটা যেন একটু আলাদা উষ্ণতা দিলো। মূলত পুরোনো স্মৃতি রোমন্থন। শর্মা চায়ের দোকানটা আমাদের অনেক গল্পের সাক্ষী হয়ে থাকলো। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে ম্লান, চারপাশে লোকজনের হালকা ভিড়, আর দূর থেকে শুনছি চায়ের পাত্রে খুন্তির টুংটাং শব্দ। আমরা একটা কোণে বসে চা অর্ডার করলাম।
কিছুক্ষণের মধ্যেই এল গরম ধোঁয়া ওঠা চা, সঙ্গে ঝাল ঝাল নিমকি। প্রথম চুমুকেই কাজের চাপ একটু কমে গেল। কথার শুরুটা খুব সাধারণ, কেমন চলছে নতুন অফিস, কাজের চাপ কেমন এসব আরকি। ধীরে ধীরে কথাবার্তা চলে গেল পুরোনো দিনের দিকে, একসাথে কাজ করার সময়ের ছোট ছোট ঘটনা, সবার সাথে আমার বিশেষ কথা না বলা, আরকি। চায়ের কাপের সাথে সাথে সময়টাও ধীরে ধীরে এগোচ্ছিল। ঝাল নিমকির স্বাদ আর চায়ের উষ্ণতা মিলে সন্ধ্যাটাকে আরও প্রাণবন্ত করে তুলছিল সেই সাথে জিভের শোষানি। হাঃ হাঃ।
কাজের জায়গা বদলে গেলেও কিছু সম্পর্ক ঠিক আগের মতোই থাকে। হয়তো প্রতিদিন দেখা হয় না, কিন্তু দেখা হলে মনে হয় সময়ের কোনো ব্যবধানই নেই। শর্মার চায়ের দাম যেমন তেমন পাওয়া যায় চায়ের পরিমাণ। আড্ডা দিতে দিতে চায়ের কাপ যখন খালি হয়ে গেল, তখন সন্ধ্যা প্রায় নেমেছে। দুজনেই মেট্রো স্টেশনের হাঁটা দিলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS






