সসারার্স স্টোন আর পিজ্জায় যন্ত্রনা লাঘব

in আমার বাংলা ব্লগ5 days ago

নমস্কার বন্ধুরা,

দিনের চাপটা রাতে ব্যথা হিসেবে বুমেরাং হয়ে এলো। গতকাল রাত্তিরে হঠাৎ করে হাতের যন্ত্রণার ঘুমটা ভেঙে গেল। হাতের চিনচিন করা ব্যাথায় শুয়ে থাকতে পারলাম না, ধড়ফড় করে উঠে বসে পড়লাম। অথচ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে মাসল রিলাক্সার (Muscle Relaxer) খেয়েই শুয়েছিলাম। মনে হয় কাজের চাপটা পড়ার ফলেই যন্ত্রণাটা ফিরে এসেছে। অল্প জল খেয়ে শুয়ে পড়লাম, মনে মনে ভাবলাম শরীরটা একটু শিথিল হলে হয়তো আবার ঘুম চলে আসবে। ঘর অন্ধকার তবুও সিলিং ফ্যানটা আবছা দেখতে পাচ্ছিলাম, সেদিকে তাকিয়ে তাকিয়ে বেশ কিছুটা সময় কেটে গেল। কিন্তু ঘুম যেন একপ্রকার বিদায় নিয়েছে। যন্ত্রণার অস্বস্তি আর অনিদ্রাতে এপাশ ওপাশ করতে শুরু করলাম। শুয়ে থাকার আর উপায় নেই, ল্যাপটপটা খুলে বসলাম। উদ্দেশ্য একটাই, মনটাকে একটু শারীরিক কষ্ট ভুলিয়ে রাখা।

1000215626.jpg

1000215596.jpg

আমার যখন কোনো কিছুই ভালো লাগে না, তখন হ্যারি পটারে ডুব দিই! আগের দিন আজকাবান দেখেছিলাম, আর আজ একদম শুরু থেকে শুরু করলাম। চালু করে দিলাম হ্যারি পটার সিরিজের প্রথম পর্ব, হ্যারি পটার অ্যান্ড দ্য সসারার্স স্টোন। বাইরে তখন স্তব্ধ পাড়া, এদিকে আমি ল্যাপটপে হ্যারির পটার দেখে নিজের যন্ত্রণাকে ভোলার চেষ্টা করছি। সিনেমা কিছুক্ষণ চলার পরেই পেট খিদে জানান দিলো। মাঝরাতে অল্প কিছুক্ষণ জেগে থাকলেই আমার কেন যেন খিদে পায়। মাঝরাতে অসময়ের খিদের মুখে পিজ্জার চেয়ে ভালো সঙ্গী আর কে-ই বা হয়! তাই শেষমেশ পিজ্জা খাওয়ার ভাবনা থেকেই ফুড অ্যাপ খুলে অর্ডার করে দিলাম ডমিনোজের নন-ভেজ লোডেড পিজ্জা আরেকটা পিজ্জা ম্যানিয়া।

1000215593.jpg

1000215592.jpg

ল্যাপটপের স্ক্রিনে তখন হ্যারির হগওয়ার্টসের ট্রেনে উঠেছে। ঠিক মিনিট কুড়ির মধ্যেই ফোন, এসে হাজির। চটজলদি পিজ্জার বাক্স দুটোকে ঘরের ভেতরে নিয়ে এসে ল্যাপটপের সামনে মেলে বসলাম। একদিকে হ্যারি পটার, অন্যদিকে পিজ্জা সাথে মাঝরাতের নির্জনতা। খাওয়া আর সিনেমার মাঝে হাতের যন্ত্রণাটা ধীরে ধীরে হলেও মন থেকে উধাও হতে শুরু করল।

1000215595.jpg

1000215594.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png