রেওয়াজিতে পরিসমাপ্তি

in আমার বাংলা ব্লগ3 days ago

নমস্কার বন্ধুরা,

ডাক শুনে রান্নার চত্বরে পৌঁছলাম। সেখানে পৌঁছে দেখি দুপুরের মূল খাওয়ার আগে একপ্রস্থ স্ন্যাকসের ব্যবস্থা আছে। দুই ধরনের স্ন্যাকসের, কাতলা মাছ ভাজা আর চিকেন পকোড়া। পেটে তখন দুপুরের খিদের হালকা চাগাড় দিয়েছে, তাই অল্প বিস্তর দুই পদেরই স্বাদ নিলাম। এই ৯ পিস মাছ ভাজা আর ১২ পিস চিকেন পকোড়া। হাঃ হাঃ। বাকিরা স্ন্যাকস হাতে পুকুরপাড়ে আড্ডা হুল্লোড় করার জন্য চলে গেলো। যদিও আমি তখন রান্নার ধারেই জাঁকিয়ে বসলাম। ইচ্ছা ছিল খাসি রান্না শেষ হলেই একটা জম্পেশ ঘুম দেব, তাই রান্নার কাছেই বসে পড়লাম। অপেক্ষা করতে করতে আলাপ করলাম দুই রাঁধুনির সাথে। দুজনেই আদপে উড়িষ্যার বাসিন্দা, রুটিরুজির টানে বহু বছর ধরে এই রাজ্যে। মাংস কষাতে কষাতে শুনলাম তাদের জীবনের বহু লড়াইয়ের গল্প।

1000174913.jpg

গল্প করতে করতে কষা মাংসের সুগন্ধে চারিদিকে ছড়িয়ে পড়লো। দুপুরের মেনুতে মাত্র দুটো পদ, বাসমতি চালের ভাত আর রেওয়াজি খাসির মাংস! এর চেয়ে সেরা মেনু আর কিই বা হতে পারে। রান্না নামতে, আমিই প্রথম খেতে বসে পড়লাম। সকালের ৮ পিস কচুরি, দুপুরের ৯ পিস মাছ ভাজা আর ১২ পিস চিকেন পকোড়া খেয়ে পেটে খুব একটা জায়গা ছিল না বটে, কিন্তু সাদা ভাতে খাসির মাংসের ঝোল পড়লে তো হিসেব ওলটপালট হওয়ারই কথা। হাঃ হাঃ।

1000174915.jpg

মাংসের ঝোলটা চমৎকার হিছিলম। ঝোলের স্বাদে স্বাদে ৭-৮ পিস খাসির মাংস সহকারে আয়েশ করে দুপুরের পর্ব সারলাম। মাংসের পিস মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। আমার খাওয়া শেষ হতেই বাকিরা একে একে আসতে শুরু করল। তাদের দেখে আমি খাওয়ার পরে ঘুমের আশাটাকে দূরে সরিয়ে দিলাম। হাত ধুয়ে লেগে পড়লাম বাকিদের খাবার পরিবেশন করতে।

1000174916.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67221.39
ETH 2059.61
USDT 1.00
SBD 0.50