সেমির লড়াইয়ে স্পেনের জয়

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার বন্ধুরা,

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স এবং স্পেন। একদিকে টুর্নামেন্টের শুরু থেকে পাসিং আর অভেদ্য রক্ষণ নিয়ে ফাইনালে ওঠার দাবিদার স্পেন, আর অন্যদিকে কিলিয়ান এমবাপের দলের মসৃণ টাচ এবং গতির ফুটবল খেলা ফ্রান্স। কিন্তু অভেদ্য স্প্যানিশ রক্ষণের সামনে এসে ফরাসি অধিনায়ক এমবাপের দল যেন খেই হারিয়ে ফেললো। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিজেদের টিকিট পাকা করল স্পেন।

1000241115.jpg

২০১৮ সাল থেকেই ফরাসি দল বিশ্ব ফুটবলে এক অন্যরকম আধিপত্য দেখিয়ে আসছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে নক আউটের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতি ম্যাচে বলের দখল ফ্রান্সের পায়ে। বল পজিশন নিজেদের কাছে রেখে খেলার নিয়ন্ত্রণ সব সময় ফ্রান্সের কাছে। কিন্তু সেমিফাইনালের রাতে স্পেনের প্রেসিং ফুটবলের সামনে ফরাসিদের চেনা রণকৌশল খেই হারিয়ে ফেললো। ম্যাচের প্রথমার্ধ এ পেনাল্টি পেয়ে এক গোলে এগিয়ে যায় স্পেন। এগিয়ে যাওয়ার পরেও খেলার গতি বেশ ভালই টানটান চলছিল। তবে স্পেনের রক্ষণ কোন মতেই ভাঙতে পারছিল না ফ্রান্স। স্পেনের ডিফেন্ডাররা মার্কিং করে এমবাপে ডেম্বেলের গতি থামিয়ে রেখেছিল। ম্যাচের একটা বড় সময় ফ্রান্স বলের দখল নিজেদের কাছে রাখলেও, স্পেনের রক্ষণভাগে ভেদ করতেই পারেনি।

উল্টোদিকে, স্পেন বল পজিশনে পিছিয়ে থাকলেও কাউন্টার অ্যাটাকে ফরাসি ডিফেন্সকে তছনছ করে দিচ্ছিল। পিছিয়ে পড়ার পর ফ্রান্স গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায়। এরই মধ্যে কাউন্টার এটাকে এসে স্পেন আরো একটা গোল দিয়ে দেয়। তারপর যেন খেলার রাশ স্পেনের হাতেই চলে যায়। বহু চেষ্টা করলেও পেনাল্টি বক্সের মধ্যে একবারও ঢুকতে পারেনি ফ্রান্স। স্পেনের গোলরক্ষক উনাই সিমন আরও একটা ম্যাচ ক্লিন সিট নিয়েই ফাইনালে গেলো।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png