নদীর পাড়ে ভাপা পিঠা
নমস্কার বন্ধুরা,
বিগত মাসে বাড়ি এসেছিলাম মাত্র কদিনের জন্য। কলকাতা শহরের কোলাহল, কাজের চাপ আর দৌড়াদৌড়ির থেকে দূরে নিজের মাটির কাছে ফিরে আসা আরকি। বাড়ি এলে আমি খুব একটা গ্রামের বাইরেই বের হইনা। এইবার গিয়ে এক বিকেলে হঠাৎ পরিকল্পনা হলো, বন্ধুর সাথে আড্ডা দেবো। কাছের বন্ধু বলতে আসলে একজন। সংখ্যায় হয়তো কম তবে সম্পর্কে সে আপন। দুজনের বাড়ি দুইদিকে, তাই দুজনের সাক্ষাৎ হলে সাধারণত সদর শহরে হয়। দুপুরে গড়াতেই আমি বেরিয়ে পড়লাম সদর শহরের দিকে। আড্ডা হবে এক নদীর পাড়ে। কলেজের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নদীর পাড়ের সাথে তাই আড্ডা দিলে এখানেই ফিরে আসি। নদী আজও একই আছে, হয়তো আরেকটু মজে গেছে তবে আমরা বদলেছি বেশি। তবু নদীর সামনে দাঁড়ালে নিজেদের বদলটুকু হালকা হয়ে আসে।
অল্প শীত তখন আকাশে বাতাসে। সূর্য্য দেব তখন পশ্চিমে ঢলে পড়েননি তাই নদীর ঠান্ডা বাতাস কিছুটা হলেও কম লাগছে। নদীর পাড়ে দুজনে বসে পড়লাম। সামনে সরু ভাবে বয়ে চলা জল, দূরে সূর্য দেব ধীরে ধীরে হেলে পড়ছেন। পশ্চিমা আকাশে হলুদ এবং গেরুয়ার মিশ্রণ। কথা শুরু হলো হালকা গল্প দিয়ে, মূলত পুরোনো স্মৃতি নিয়ে এবং কোথায় কী করছে, কে বদলেছে আর কে বদলায়নি। সম্প্রতি এক বান্ধবী বিয়ে করছে সে নিমন্ত্রণ করেনি সেটার দুঃখ নিয়েও বিস্তর গল্প। হাঃ হাঃ। হালকা কথা বার্তা অজান্তেই ভারী হলো। জীবনের চাপ, দায়িত্ব, অপূর্ণ ইচ্ছে গুলো সবই আড্ডা বিষয়। নদীর সামনে বসে এসব বলতে সুবিধা হয়। কারণ সে কিছু বলে না, শুধু শোনে। আর তার সেই শোনাটাই অনেক কথা বলার চেয়েও বেশি। নদী জীবনের মাতৃকা স্বরূপ, তার সামনে কিছু বললে মন হালকা হয়ে যায়।
গল্প করছি পাশ দিয়ে ভাপা পিঠার এক ভ্যান যাচ্ছিল। হালকা শীত গরমাগরম ভাপা! আহা! দাঁড় করিয়ে কিনে নিলাম। ভ্যানের উপরে মাটির হাঁড়ি বসানো আছে তাতে ভাপ হচ্ছে। গরম ভাপা হাতে পেলাম, কামড় দিতে বুঝলাম নারকেল আর খেজুরের গুড়ে ভরপুর। কলকাতায় এসব পাওয়া যায় কঠিন, জেলা শহরের এটাই বৈশিষ্ট্য। ভাপা পিঠা খেতে খেতে মনে হলো, এটাই তো আসল সুখ। বড় কিছু নয়, দামি কিছু নয়, পরিচিত জায়গা আর একটু শান্ত সময়। জীবনে এটারই অভাব। সূর্যদেব পুরোপুরি ভাবে পশ্চিমে ডুবে যাওয়ার আগে আমরা উঠে পড়লাম। নদীর জলে সন্ধ্যার ছায়া পড়া শুরু করেছে...
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







