এক দীর্ঘ রাতের শুরু

in আমার বাংলা ব্লগ5 days ago

নমস্কার বন্ধুরা,

গতকাল সারাদিন কলকাতার বাইরে ছিলাম। সন্ধ্যের কিছুটা আগে যখন ফিরে এলাম, ইচ্ছে ছিল সন্ধ্যেতে বিছানায় একটু গা এলিয়ে দেবো। কিন্তু কপালে যে অন্য কিছু লেখা ছিল, সেটা বুঝতে পারলাম সন্ধ্যা নামার পরেই। হঠাৎ করেই মাথার ওপর অস্ত আকাশ ভেঙে পড়ল। এক পরিচিত কাকুর মেয়ে সকাল থেকে নিখোঁজ আছে, এমন খবর নিয়ে আমার কাছে ফোন এল। সারাদিনের ক্লান্তি নিমেষে উবে গিয়ে মনের মধ্যে একটা অজানা আশঙ্কা দানা বাঁধল। হুড়মুড়িয়ে তাদের বাড়িতে ছুটে গেলাম।

মেয়েটি রোজকার মতোই সকাল ৭ টা নাগাদ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। কিন্তু দুপুরের দিকে যেখানে কাজ করে সেখানের ম্যানেজার ফোন করে জানালো যে মেয়েটি আজ কাজে আসেনি। অথচ বাড়ির লোক জানত সে অফিসেই আছে। ব্যস, দুপুর থেকেই হুলুস্থুল কাণ্ড। সবাই মিলে ফোনে চেষ্টা করছে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। ফোনটা পুরোপুরি সুইচড অফ। আমি যখন ঘটনা শুনলাম, শুরুতে মনে হয়েছিল হয়তো প্রেম ঘটিত কোনো কারণ, যেটা খুবই স্বাভাবিক সন্দেহ। কিন্তু রাতের দিকে মেয়েটির সাথে যখন যোগাযোগ হলো তখন জানতে পারলাম, কারণটা একেবারেই আলাদা। বেতন আর টাকা পয়সা নিয়ে মায়ের সাথে ওর প্রচণ্ড কথা কাটাকাটি হয়েছিল। সেই অভিমান আর রাগ থেকেই মেয়েটির এই সিদ্ধান্ত। আর সবথেকে বড় দুশ্চিন্তার কারণ মেয়েটি কথা বলতে বা কানে শুনতে পায় না। শারীরিক ভাবে বিশেষ সক্ষমতার কথা ভেবে সবারই চিন্তা বেশি।

1000173371.jpg

যদিও সে বছর ২১ এর তবুও যোগাযোগ না হওয়া পর্যন্ত সবাই চিন্তিত ছিল তার অবস্থা নিয়ে। সন্ধ্যা যত বাড়তে লাগলো, পাড়া প্রতিবেশী আর চেনা পরিচিত সবার মুখেই চিন্তার ছাপ। শেষমেশ রাত পৌনে আটটা নাগাদ একটা সূত্র পাওয়া গেল। মেয়েটি ফোন অন করে দাদাকে জানাল সে ট্রেনে কোথাও একটা চলে যাচ্ছে। কিন্তু কোথায় সেটা কিছুতেই বলবে না এবং হাজার অনুরোধ করার পরেও বাড়ি ফিরতে কিংবা কোথায় যাচ্ছে সেটা জানাতে নারাজ। অগত্যা দেরি না করে ছুটলাম থানার দিকে। ঘড়িতে তখন রাত আটটা।

থানায় গিয়ে শুরু হলো ধৈর্য্যের পরীক্ষা। পুলিশ FIR নিতে নারাজ। তাদের বক্তব্য, মেয়েটি প্রাপ্তবয়স্ক এবং নিজের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়েছে, তাই এখানে পুলিশের বিশেষ কিছু করার নেই। যেটার ধারণা বাড়িতেই করেছিলাম। তবে মেয়েটির বিশেষ অবস্থা আর পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ শেষমেশ একটা জেনারেল ডায়েরি নিতে রাজি হলো। কাগজপত্র জমা করে যখন থানা থেকে বেরোলাম, তখন ঘড়ির কাঁটাতে রাত একটা, রাস্তাঘাট প্রায় শুনশান।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 66717.25
ETH 2018.18
USDT 1.00
SBD 0.50