ভ্যাকসিন নিতে হাসপাতালে
নমস্কার বন্ধুরা,
কদিন পিসির বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে আমি আছি। বিশেষ করে যখন সন্ধ্যে বেলায় সবাই নার্সিংহোমে যায়। বাড়ি পাহারার কাজটা বাইরে থেকে নিরিবিলি মনে হলেও, বাড়িতে সারাদিন চিৎকার চেঁচামেচি লেগেই থাকে। কারণ বোনের তিন তিনটে কুকুর এবং একটি বিড়াল। গত পরশু রাতের ঘটনা। রাতে খাওয়ার তোড়জোড় করছি, ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত বিপত্তি। বিড়াল আর একটা কুকুর নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে আমার পায়ের ফাঁকে চলে এলো। আমি মাঝখানে আটকে পড়লাম। পায়ের প্যাঁচপ্যাঁচির থেকে ছিটকে বেরিয়ে এলাম বটে, কিন্তু খাবার টেবিল বসে পায়ের দিকে তাকাতে একটু চিন্তা হলো। ভালো করে লক্ষ্য করে দেখি, বাঁ পায়ের ছোট আঙুলটার ওপর হালকা সাদাটে হয়ে গেছে। বুঝলাম খুনসুটির ধাক্কায় বিড়াল কিংবা কুকুরের নখের আলতো ছোঁয়া লেগে গেছে। ক্ষত নেই বললেই চলে।
রাতের মতো সুথল দিয়ে পা ধুয়ে নিলাম। সকাল উঠে কোনো ঝুঁকি না নিয়ে পিসেমশাইয়ের সাথে সোজা হাসপাতালের দিকে ছুটলাম। পিসেমশাই সাথে থাকায় হাসপাতালে পৌঁছানো মাত্র ব্যবস্থা হলো। কোনো প্রকার দেরী না করে দুটো ইনজেকশন দেওয়া হলো। যার একটা হলো টিটেনাস ইনজেকশন, সেটা নিলাম বাম হাতে, আর আরেকটা অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিনের প্রাথমিক ডোজ। দুই হাতে অর্ধেক করে করে ইনজেকশন দেওয়া হলো। হালকা চিনচিনে ব্যথা।
প্রয়োজনীয় ইনজেকশন গুলো নিয়ে সব তথ্য একটা ডাক্তারি প্রেসক্রিপশনের ভরা হলো। তখন জানতে পারলাম, আমাকে এখনো আরও তিনটি ভ্যাকসিনের ডোজ নিতে হবে। কি আর করার! ছোটবেলায় কুকুর কামড়ানোর জন্য ৭ টা ইঞ্জেকশন নিয়েছিলাম, এখন চারটেতে সই।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS



