শীতের পিকনিক বসন্তে
নমস্কার বন্ধুরা,
মাঝে একদিন কজন পরিচিতদের সাথে হঠাৎ করেই পিকনিক করে এলাম। এ বছর শীতে পিকনিক করা হয়ে ওঠেনি, মূলত দৌড়াদৌড়ির জন্যই। তাই যখন শুনলাম আমার এক পরিচিতদের গ্রুপ পিকনিকের আয়োজন করেছে এবং তাতে আমিও নিমন্ত্রিত, তখন এক মুহূর্তও দেরি না করে হ্যাঁ বলে দিয়েছি। ব্যস্ততার ফাঁকে একটু জমিয়ে খাওয়া দাওয়ার সুযোগ মিলবে। পিকনিক স্পট ছিল Whisper Green, বারুইপুর থেকে কিছুটা দূরে এক সুন্দর বাগানবাড়ি। সকাল দশটার মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলাম। চারপাশে সবুজ আর খোলা আকাশ। ঢুকতে সকালের জলখাবারের আয়োজন, কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর জয়নগরের মোয়া। জমিয়ে সকালের জলখাবার, তাই নিজেকে আটকাতে পারিনি। সাত পিস কচুরি আর আলুর দম খেয়ে নিলাম। তারপর শুরু হল আড্ডা। পরিচিতদের মাঝে গল্প করতে করতে সময় কখন যে কেটে যায়, বুঝতেই পারা যায় না। মাঝে স্ন্যাক্স হিসেবে এল গরম গরম চিকেন পকোড়া, তাতে আড্ডার স্বাদ আরও বেড়ে গেল।
খিদে তখন বিশেষ পাচ্ছিল না, কিন্তু গল্পে আসরে কখন যে দুপুর তিনটে বেজে গেল, তা খেয়াল ছিল না। ধীরে ধীরে সবাই দুপুরের খাবারের দিকে গেলাম। শুরু হল ডিমের ডেভিল দিয়ে। তিনটে ডেভিল খেয়ে মনটা বেশ খুশি হয়ে গেল। এরপর ভেজ ফ্রাইড রাইস আর সাথে চিকেন কষা। পেটে জায়গা না থাকলেও, চিকেন কষার লোভ সামলানো কঠিন, তাই পাঁচ পিস শেষমেষ ঢুকিয়ে নিলাম! শেষ পাতে ছিল চাটনি, পাপড় আর নলেন গুড়ের রসগোল্লা। আহা!
দুপুরের খাওয়ার পর পেট যথেষ্ট ফেঁপে ছিল। সবাই মিলে নানা রকম খেলা শুরু করলাম। আমার তখন এমন ঘুম পাচ্ছিল যে খেলায় অংশ না নিয়ে একটা চেয়ারে বসে ঝিমুচ্ছিলাম। দিনের আলো নেভার আগে খেলাধুলা শেষ হয়ে গেল তবে সেটা সন্ধ্যার স্ন্যাক্স দেখেই বলে আমার মনে হলো। ১২/১৪ পিস ফিশ ফিঙ্গার আর তিন কাপ কফি খেয়ে পিকনিক শেষ করলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS









