বুরুদির ধারে দুপুরের আহার
নমস্কার বন্ধুরা,
ধারাগিরি জলপ্রপাতের থেকে যখন বুরুদিতে নেমে এলাম, তখন ঘড়ির কাঁটা প্রায় দুটোর কাছাকাছি। সকাল থেকে একের পর এক পাহাড়ে চড়াই উতরাইয়ে শরীর ক্লান্ত হয়ে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সারাদিন ঘোরাঘুরির পর স্বাভাবিকভাবেই খিদে পেয়ে গিয়েছিল। সকালে হালকা ইডলি বড়া খেয়েই এতক্ষণ চলেছে। মনে ছিল, বুরুদি হ্রদের ধারে নাকি বেশ কিছু ভালো খাবারের দোকান আছে, আর হ্রদের পাশে বসে খাওয়ার অভিজ্ঞতা একেবারে আলাদা হবে। সেই ভাবনাটা দুপুরের খাওয়ার জায়গা ঠিক করে দিয়েছিল আগেই। তাই হ্রদের কাছাকাছি পৌঁছেই দুই চাকা একপাশে দাঁড় হলো। একটি রাস্তা সোজা চলে গেছে হ্রদের দিক বরাবর, আর সেই রাস্তার দুপাশে সারি সারি দোকান। সামনে বেশ কিছু গাড়ির ভিড়। বোঝাই যাচ্ছিল, এই জায়গাটা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। পাহাড়, হ্রদ আর খাবারের এমন সমন্বয় খুব সহজে পাওয়া যায় না।
দোকানগুলোর সামনে দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় ঢুকবো সেটা ভাবছিলাম, প্রত্যেক দোকান থেকেই ভেসে আসছে গন্ধ। শেষমেশ বাবুলাল হোটেলে ঢুকে পড়লাম। দোকানে বসেই অর্ডার দিলাম ভেজ মিল সাথে এখানকার খুব পরিচিত দেশি মুরগির ঝোল। স্থানীয়দের মুখে আগে এই ঝোলের কথা শুনেছিলাম। অপেক্ষা করতে করতে চারপাশটা দেখছিলাম। দূরে পাহাড়ের রেখা, মাঝখানে শান্ত জলের বিস্তার, যেন এক জীবন্ত ছবি।
খাবার এল খুব বেশি দেরি না করেই। গরম ভাত, ডাল, আলু ভাজা একটা সবজি। অল্প সময়ে মুরগির ঝোল চলে এলো। প্রথম গ্রাস মুখে দিলাম, সাদামাটা রান্না খিদের পেটে দুর্দান্ত লাগলো। তারপর মুরগির ঝোল ঢেলে নিলাম। খুব ঝাল নয়, আবার একেবারে ফিকেও নয়, ঠিক মাঝামাঝি, ঘরোয়া স্বাদে। হ্রদের ধারে বসে এমন খাওয়া হবে, সেটা নিজে না গেলে আনুভব করা সম্ভব নয়।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS








