গান কভার:)- তোমার ঘরে বসত করে কয়জনা। Song Cover By @limon88

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
তোমার ঘরে বসত করে কয়জনা।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম"
1000054240.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। গান কভার:)- তোমার ঘরে বসত করে কয়জনা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

গানটির কিছু তথ্য:-
  • গান: তোমার ঘরে বসত করে কয়জনা।
  • শিল্পী : কৃষ্ণেন্দু মন্ডল।
  • সঙ্গীত: পীযূষ চক্রবর্তী।
  • গীতিকার: জাহিদ আহমেদ।
  • ব্যান্ড: লালনগীতি।

প্রতি সপ্তাহে একটি করে গান কভার করার চেষ্টা করি। গান গাইতে এবং আপনাদের কে বিনোদন দিতে পারলে ভীষণ ভালো লাগে। আজকে আমি যে গানটি কভার করেছি আমার পছন্দের একটি গান। গানটির নাম হচ্ছে তোমার ঘরে বসত করে কয়জনা। গানটি প্রায় সাত বছর আগের গান। গানটি অনেকেই অনেক ভাবে কভার করেছেন। এধরনের গান গুলো যত পুরনো হোক না কেন শুনতে ভীষণ ভালো লাগে।

এধরনের গান গুলো আমি ভীষণ পছন্দ করি। আর সব সময়ই চেষ্টা করি নিজের পছন্দের তালিকায় থাকা জিনিস গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমি মনে করি আমার মত এই গানটি কম বেশি সবার পছন্দের তালিকায় রয়েছে। আজকে অফিস বন্ধ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আবহাওয়া বেশ সুন্দর। এই ফাঁকে গান কভার করে ফেললাম। সব সময়ই চেষ্টা করি নিজের সর্বোচ্চ দিয়ে গান কভার করার জন্য। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন গানটি শুনে নেওয়া যাক। গান শুনে আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিলো আমার আজকের আয়োজন।

ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

গানটির লিরিক্স:-

তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা

একজনে ছবি আঁকে একমনে, ও মন
আরেক জনে বসে বসে রং মাখে, ও মন
একজনে ছবি আঁকে একমনে, ও মন
আরেক জনে বসে বসে রং মাখে

আবার সেই ছবিখান নষ্ট করে কোনজনা, কোনজনা
সেই ছবিখান নষ্ট করে কোনজনা, কোনজনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা

একজনে সুর তোলে একতারে, ও মন
আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ও মন
একজনে সুর তোলে একতারে, ও মন
আরেক জনে মন্দিরাতে তাল তোলে

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা

এক জনে ছবি আঁকে একমনে, ও মন
আরেক জনে বসে বসে রং মাখে, ও মন
এক জনে ছবি আঁকে একমনে, ও মন
আরেক জনে বসে বসে রং মাখে

আবার সেই ছবিখান নষ্ট করে কোনজনা, কোনজনা
সেই ছবিখান নষ্ট করে কোনজনা, কোনজনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা

"লিরিক্স লিংক"

পোস্টের বিবরণ:-
বিভাগগান।
ডিভাইসrealme 9
বিষয়তোমার ঘরে বসত করে কয়জনা।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

এই গানটা আমার অনেক ভালো লাগে। অনেকদিন পর আপনার কন্ঠে শুনে খুবই ভালো লাগলো ভাইয়া। দারুণভাবে কভার করেছেন পুরো গানটা। সম্পূর্ণটা শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য।

 2 years ago 

গ্রাম অঞ্চলে মানুষের খুবই সুপরিচিত একটি গান তোমার ঘরে বসত করে কয়জনা। এই গানটি বিশেষ করে সাধারণ মানুষের বেশি পছন্দ যারা খেটে খাওয়া মানুষ। আপনি খুবই চমৎকারভাবে গানটি অফার করেছেন আপনার কণ্ঠ শুনে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

ভাই এটা লালনগীতি।

 2 years ago (edited)

ওকে ধন্যবাদ দাদা আমি লালনগীতি দিয়ে দিচ্ছি।

 2 years ago 

আজকে আপনি খুবই চমৎকার একটি গান আপনার কন্ঠে গেয়ে উপহার দিলেন। শিল্পী কৃষ্ণেন্দু মন্ডল একজন জনপ্রিয় শিল্পী। তার গান গুলো আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়াও "তোমার ঘরে বসত করে কয়জনা" এই গান আমারও অনেক পছন্দ। আপনি প্রতি সপ্তাহে দারুন দারুন গান আপনার কন্ঠর উপহার দিয়ে থাকেন। আগামীতে এই ধরনের গান আরো চাই। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

লালনগীতি গুলো শুনতে একটু বেশি ভালো লাগে আমার কাছে। আপনার আবৃত্তি করা‌ লালন সংগীত টি বেশ কিছু দিন আগে বাংলাদেশের মধ্যে বেশ জনপ্রিয় একটি গান ছিল। তবে, এখনো এই গানের অনেক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে গ্ৰাম এলাকা গুলোর মধ্যে। আপনি বেশ দারুন ভাবে গানটি পরিবেশন করেছেন। দীর্ঘ দিন পর আপনার মাধ্যমে এই গানটি শুনতে পেরে বেশ ভালো লাগলো।

 2 years ago 

খুবই চমৎকার একটি গান আপনি আজ কভার করেছেন।তোমার ঘরে বসত করে কয়জনা।গানটা ছোট বেলায় অনেক শুনেছি আমার ভালো লাগে গানটা।আপনার কভার করা দারুন হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

এ ধরনের গানগুলো শুনতে সব সময়ই ভালো লাগে ।আপনি সুন্দর একটি গান চেষ্টা করেছেন দেখে খুবই ভালো লাগলো । আপনি নিয়মিত এভাবে গেয়ে যাচ্ছেন আমাদের জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালোই লাগলো গানটি ।

 2 years ago 

বেশ জনপ্রিয় একটি গান আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার গানটি শুনে অনেক ভালো লাগলো। লালন গীতি গানগুলো শুনতে বেশি ভালো লাগে।আপনার কন্ঠে গানগুলো সত্যিই অসাধারণ হয়।খুব চমৎকারভাবে গানটি আমাদের মাঝে কভার করে শেয়ার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 68343.45
ETH 1978.45
USDT 1.00
SBD 0.38