স্বরচিত কবিতা-অপরূপ গ্রাম বাংলা

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।


স্বার্থের পৃথিবীি (3).png

অপরূপ গ্রাম বাংলা প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের নাম। সবুজ ধানক্ষেত, আঁকাবাঁকা মেঠোপথ, পাখির কুজন আর নদীর কলকল ধ্বনি যেন এক অপার্থিব শান্তির আবেশ তৈরি করে। গ্রামের প্রতিটি প্রভাতে সূর্যের আলো ফোঁটা ফোঁটা সোনার রঙ ছড়িয়ে দেয় মাঠে-ঘাটে। কৃষকেরা হাল-চাষে ব্যস্ত থাকে, নারীরা খালের ধারে হাঁড়ি মাজে,সবই যেন এক ছন্দে বাঁধা জীবন। বাংলার গ্রাম শুধু সৌন্দর্যের আধারই নয়, সংস্কৃতি, ঐতিহ্য ও আন্তরিকতারও প্রতিচ্ছবি। নবান্ন, পৌষ মেলা কিংবা বৈশাখী উৎসব সবই গ্রামীণ জীবনে আনন্দের রঙ ছড়িয়ে দেয়। এখানকার মানুষ পরস্পরের সঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, সাহায্য-সহানুভূতিতে ভরপুর। গ্রাম বাংলার প্রকৃতি যেমন মনমুগ্ধকর, তেমনি এখানকার মানুষজনও সরল, পরিশ্রমী ও অতিথিপরায়ণ। আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনও গ্রামীণ জীবনযাত্রা তার প্রাকৃতিক ও মানবিক সৌন্দর্য ধরে রেখেছে। এই অপরূপ গ্রাম বাংলা আমাদের হৃদয়ের গভীরে রয়ে যায় এক মায়াময় স্মৃতি হয়ে। তাই বলা যায়, অপরূপ গ্রাম বাংলা শুধু একটি স্থান নয়, এটি আমাদের শিকড়, আমাদের চিরন্তন ভালোবাসা। আর গ্রাম বাংলার বিভিন্ন রকমের কিছু কথা নিয়ে আমার আজকের কবিতা

স্ব-রচিত কবিতা-অপরূপ গ্রাম বাংলা

লেখা- মাহফুজা নীলা

শহরে জন্ম আমার,
শহর আমার সব,
তাই তো আমার গ্রাম দেখলে,
কেবল লাগে লোভ।।

গ্রামের ঐ মেঠো পথে,
হেটে যেতে ইচ্ছে জাগে,
সবুজ শ্যামল পরিবেশে,
মনটা আমার নেচেঁ উঠে।।

পুকুর ভরা মাছের ঘাটি,
গোয়াল ভরা গরু,
হাঁস মুরগীতে ভরা উঠান,
গাছে অনেক কদু।।

শষ্য শ্যামল বাংলা আমার,
রূপের নেই কো শেষ,
সবুজ ভরা গাছের পাতা,
দেখে লাগে বেশ।।

ধনধাণ্যে পুষ্পে ভরা,
গ্রাম দেশের রূপ,
ধানের ক্ষেতে দোল দিয়ে যায়,
কি যে অপরূপ।।

এমন সুন্দর গ্রাম বাংলা,
পাবে কোথায় ভাই?
ভাইয়ের মায়ের ভালোবাসায়,
আমরাই তো সেরাই।।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png

Sort:  
 10 months ago 

আপনার কবিতাটি খুবই সুন্দর এবং মর্মস্পর্শী! গ্রাম বাংলার সরল সৌন্দর্য ও প্রাকৃতিক ঐশ্বর্য ফুটে উঠেছে চমৎকারভাবে।গ্রামীণ দৃশ্যের বর্ণনা জীবন্ত হয়েছে এই কবিতার মাধ্যমে। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে।

 10 months ago 

আপনার লেখা কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন।

 10 months ago 

গ্রাম বাংলার সৌন্দর্য সত্যিই খুব মনোমুগ্ধকর। গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে খুব চমৎকার একটা কবিতা লিখেছেন। ভালো লাগলো আপনার পুরো কবিতাটা পড়ে। খুব সুন্দর ভাবে লাইনগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। গ্রাম বাংলার সৌন্দর্য সত্যিই আমাদেরকে মুগ্ধ করে। গ্রামের সুন্দর পরিবেশের বর্ণনা এ কবিতার মাধ্যমে ফুটে উঠেছে । অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার কবিতায় ছন্দের কোনই অভাব নেই। গ্রাম বাংলাকে নিয়ে সুন্দর একটি ছন্দময় কবিতা আপনি লিখেছেন পড়তে বেশ ভালো লাগছিল। গ্রাম বাংলা আমাদের একটা আবেগের জায়গা। গ্রামে যে শান্তি আছে সে শান্তি কোন জায়গায় নেই। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

গ্রাম বাংলা সৌন্দর্য এর কথা আর কি বলব৷ এই সৌন্দর্য আমাদেরকে সব সময় মুগ্ধ করে যাচ্ছে৷ আর যেভাবে আপনি আজকে এই গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন তা পড়ে খুবই ভালো লাগছে৷ এখানে আপনি লাইনের সামঞ্জস্যতা খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷ যা পড়ে একটা আলাদা আনন্দ কাজ করছে৷ ৷

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 65862.60
ETH 1943.54
USDT 1.00
SBD 0.51