কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-টাকার গন্ধ || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

টাকা পৃথিবীতে বেশ মূল্যবান। এই টাকার জন্য আমরা কত কিছুই না করি। টাকা আপন জনকেও দূরে ঠেলে দেয় বেশ অনায়াসে। আবার এই টাকাই আমাদের কে একে অপরের কাছে টেনে নেয়। আমাদের চারদিকে এমন অনেক মানুষ আছে যাদের কে দেখলেই আমাদের মনে হয় মানুষটির মনে হয় অনেক টাকা আছে। মনে হয় মানুষটি অনেক সুখী। অথচ আমরা কেউ একটি বার ভেবে দেখি না যে সত্যিকারের অর্থে সেই মানুষটির টাকা আছে কিনা। এটা কিন্তু সত্য যে এমন অনেক মানুষ আছে যাদের টাকা না থাকলেও তারা বেশ ফিটফাট হয়ে চলতে পছন্দ করে। আর এমন অবস্থা দেখেই সবাই মনে করে মানুষটির অনেক টাকা।এই বিষয়টি নিয়েই আজ একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আশ করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
আমায় দেখে সবাই ভাবে
আমার অনেক টাকা
কেউ দেখে না
মনে আমার কত কষ্ট ঢাকা।।
সবাই কেবল ভালোবাসে,
মিষ্টি কথায় কাছে আসে,
বোকার মত আমি ভাবী,
আমি কত নামীদামী।।
স্বার্থে যারা কাছে টানে,
বুঝবো আমি কেমন করে,
তাদের এমন ভালোবাসায়,
মনটা আমার হেসে বেড়ায়।।
বোকার স্বর্গে থাকে যারা,
আমার কাছে খোঁজে টাকা,
বুঝবে তারা কেমন করে,
টাকা আমায় ঘৃণা করে।।
টাকা যদি আমার হতো,
খোঁজে নিতাম সুখ যে কত,
ঘুরে দেখতাম এ দুনিয়া,
কোথায় পাবো সুখের ছায়া?
হায়রে বোকার দল,
আমার মত মানুষ দেখে,
কেমন করে ভাবিস তোরা,
টাকাই আমার বল?
টাকার গন্ধে যারা আমায়,
ভালোবাসায় কাছে টানে,
তাদের জন্য মনের মাঝে,
এখন আমার ঘৃণা লাগে।।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপু ।কবিতার প্রতিটি লাইন বাস্তবের সাথে মিল রয়েছে।সত্যি মানুষ টাকার জন্য মানুষকে ভালোবাসে। আপনার কবিতাটি দুর্দান্ত হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ আপু
বাহ্ আপু ছন্দে ছন্দে অনেক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। টাকার গন্ধে আসলে সবাই মাতোয়ারা হয়ে যায়। তবে টাকার জন্য যারা ভালোবাসে তাদের ভালোবাসা আসল নয়। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ দাদা আপনাকে।
এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটি লেখার জন্য।
ধন্যবাদ প্রিয় আপু।
বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
https://x.com/maksudakawsar/status/1915396189358637066
https://coinmarketcap.com/community/post/357616090
অপূর্ব একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি এই কবিতার মাধ্যমে যেন প্রত্যেকটি মানুষের মনের কথা প্রকাশ করেছেন। আমার মনে হয় টাকা আমাদের প্রয়োজন মেটাতে পারে আমাদের অনেক ভালোভাবে জীবন যাপন করতে সাহায্য করতে পারে তবে আমাদের সুখ-শান্তি ভালোবাসা কখনোই কিনতে পারে না। টাকা আমাদের অনেক সময় দুঃখের কারণও হয় বটে। ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
https://x.com/maksudakawsar/status/1915477268794933661
https://x.com/maksudakawsar/status/1915477546986336637
https://x.com/maksudakawsar/status/1915477693912801615
https://x.com/maksudakawsar/status/1915477912985510316