ভিডিওগ্রাফি পোস্ট || শ্রীমঙ্গল থেকে ধারণকৃত চা বাগানের অপরূপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



Notes_250221_110746_b20.jpg



এই ভিডিওগ্রাফিটা বেশ কয়েকমাস আগে ক্যাপচার করেছিলাম। আসলে শ্রীমঙ্গলে প্রচুর চা বাগান রয়েছে। তাই দীর্ঘদিন থেকেই ইচ্ছে ছিলো শ্রীমঙ্গলে ঘুরতে যাবো চা বাগান দেখার জন্য। তবে সময় সুযোগ হচ্ছিলো না বিধায়, শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়া হচ্ছিলো না। অবশেষে গত বছর ঈদুল ফিতরের পরের দিন পরিবার নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানকার বেশ কিছু ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাইহোক আজকে যে ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করবো,সেটা মূলত নুর জাহান চা বাগান এবং তার আশেপাশে থেকে ক্যাপচার করেছিলাম। সত্যি বলতে নুর জাহান চা বাগানটি আসলেই খুব সুন্দর। এতো সুন্দর চা বাগান এর আগে আমি দেখিনি। সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছিল। তাছাড়া রাস্তাটিও খুব সুন্দর। দুপাশে চা বাগান এবং মাঝখানে রাস্তা, এককথায় অপরূপ দৃশ্য। চেষ্টা করেছি সেই চমৎকার দৃশ্য গুলো দারুণভাবে ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করতে। এমন মনোরম পরিবেশে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। ইচ্ছে আছে আবারও সেখানে ঘুরতে যাওয়ার।


Notes_250221_110743_661.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে কিছুটা সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২১.২.২০২৫
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250221_124550641.jpg

 last year 
 last year 

শ্রীমঙ্গলে এতো সুন্দর সুন্দর চায়ের বাগান রয়েছে, তা আপনার ভিডিও ক্লিপ এর মাধ্যমে জানতে পারলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শ্রীমঙ্গল থেকে ধারণকৃত চা বাগানের অপরূপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আসলে সিলেটের চা বাগান গুলো অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয়।

 last year 

হ্যাঁ ভাই শ্রীমঙ্গলে অনেক সুন্দর সুন্দর চা বাগান রয়েছে। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

নুর জাহান চা বাগানের ভিডিওগ্রাফি দেখে সত্যিই আমার চোখ দুটি জুড়িয়ে গেলো হৃদয় একেবারে শীতল হয়ে গেলো। এরকম সবুজের সমারহ প্রকৃতিময় জায়গা গুলিতে গেলে সত্যিই মনের প্রশান্তি খুঁজে পাওয়া যায়। চেষ্টা করবো কোনো এক সময় এই চা বাগানে যাওয়ার জন্য। সাথে প্রার্থনা রইলো পুনরায় সেখানে যাওয়ার আপনার ইচ্ছাটাও যেনো পূর্ণ হয়।

 last year 

এমন জায়গায় গেলে সত্যিই মানসিক প্রশান্তি পাওয়া যায়। এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনার শ্রীমঙ্গল চা-বাগান ভ্রমণের বেশ কয়েকটা পর্ব দেখেছিলাম। আজকে ভিডিওগ্রাফি টা দেখে খুবই ভালো লাগলো। সবুজে ঘেরা জায়গা গুলো সত্যি খুব সুন্দর। ভালো লাগলো আপনার আজকের ভিডিওগ্রাফি দেখে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা জায়গার ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। ভিডিওগ্রাফিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

শ্রীমঙ্গলের সৌন্দর্য আমি এর আগেও বিভিন্ন ব্লগার বন্ধুদের পোস্টে দেখেছি। আপনার পোস্ট থেকে তার ভিডিও দেখে ভীষণ ভালো লাগলো। শ্রীমঙ্গলে অনেক ধরনের চা বাগান আছে। যেখানে খুব সুন্দর সময় অতিবাহিত করা যায়। এমন চা বাগান দেখে আমার দার্জিলিং এর কথা মনে পড়ে যাচ্ছে ভাই। উত্তরবঙ্গে দার্জিলিং এর দিকে গেলে আমি চা বাগানের মধ্যে বিশেষ করে সময় কাটাই। কারন আমরা দক্ষিণবঙ্গে চা বাগান পাই না। তাই পাহাড়ে গেলে চা বাগানে কিছু সময় অতিবাহিত করবার চেষ্টা করি। আপনার ধারণ করা ভিডিওটি আমার খুব ভালো লাগলো।

 last year 

আসলেই দাদা শ্রীমঙ্গলে দারুণ সময় কাটানো যায়। তাইতো সেখানে বারবার যেতে ইচ্ছে করে। যাইহোক এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

শ্রীমঙ্গল থেকে ধারণকৃত চা বাগানের অপরূপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন।আপনার শ্রীমঙ্গল চা-বাগানের ভ্রমণের বেশ কয়েকটা পর্ব দেখেছিলাম। আজকে দূর্দান্ত একটি ভিডিওগ্ৰাফি ও দেখে নিলাম অনেক ভালো লাগলো। আপনার মাধ্যমে শ্রীমঙ্গল চা-বাগানের সৌন্দর্য উপভোগ করার সুযোগ হলো ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। ভিডিওগ্রাফিটা দেখে সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

সবসময় আপনি আমাদের মাঝে খুবই সুন্দর কিছু পোস্ট শেয়ার করে থাকেন৷ আজকে আপনি একেবারে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন যা দেখে খুব ভালো লাগছে৷ একইসাথে এখানে এই ভিডিওগ্রাফির মধ্যে দিয়ে আপনি এই জায়গা সৌন্দর্যকে অনেক ভালোভাবে আমাদের মধ্যে শেয়ার করেছেন৷ ভবিষ্যতে যখন যাব তখন সবকিছু যেন পরিচিত মনে হবে৷

 11 months ago 

আমি সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। ভিডিওগ্রাফিটা দেখে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

শ্রীমঙ্গল থেকে ধারণকৃত চা বাগানের অপরূপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। চা বাগানের ভিডিওগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ভিডিওগ্রাফির পাশাপাশি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ ভাই এত দারুন একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 11 months ago 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। ভিডিওগ্রাফিটা দেখে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।