ভিডিওগ্রাফি পোস্ট || হাতিরঝিল লেকের অপরূপ দৃশ্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



Notes_250130_014149_abe.jpg



কয়েকদিন আগে আমি হাতিরঝিল লেকের ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আজকে আরও একটি ভিডিওগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো। আসলে হাতিরঝিল আমার খুব পছন্দের একটি জায়গা। তাই আমি সময় পেলে সেখানে ঘুরতে যাই। তাছাড়া ব্যক্তিগত কোনো কাজে সেদিকে গেলে বা সেখান দিয়ে আসার পথে আমি হাতিরঝিল নেমে সময় কাটিয়ে থাকি। যাইহোক কয়েকদিন আগে হাতিরঝিল লেকে ঘুরতে গিয়ে এই ভিডিওগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। হাতিরঝিল লেকের পাড়ে ওয়াচ টাওয়ারের মতো রয়েছে। আর সেখানে দাঁড়িয়ে পুরো লেকের সৌন্দর্য দারুণভাবে উপভোগ করা যায়। তো আমি সেখানে দাঁড়িয়ে যখন হাতিরঝিল লেকের সৌন্দর্য উপভোগ করছিলাম,তখন আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছিল। তাছাড়া দুই পাশ থেকে বোট এসেছিল এবং বোটের মধ্যে বেশ ভালোই মানুষ ছিলো। তারা বোটে চড়ে দারুণভাবে লেকের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছিলো তখন। সবমিলিয়ে সেখানকার দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই ভেবেছিলাম ভিডিওগ্রাফি ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো সেই ভাবনা থেকেই মূলত ভিডিওগ্রাফিটা ক্যাপচার করেছিলাম


Notes_250130_014146_c1c.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে কিছুটা সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


Notes_250130_014143_9d9.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১.২.২০২৫
লোকেশনহাতিরঝিল,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250201_123522242.jpg

 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

হাতিরঝিলে আমিও কয়েকবার গিয়েছি। আর ভিডিওগ্রাফিও করেছি। তবে আপনার ভিডিওগ্রাফিটা একদম অন্যরকম লাগছে। কি সুন্দর প্রকৃতি আমি এত সুন্দর প্রকৃত হাতিরঝিলে দেখিনি। আপনি কোন সাইট থেকে এত সুন্দর প্রকৃতির ভিডিওগ্রাফিটি করেছেন। যেমন সুন্দর লাগছে হাতিরঝিলের প্রকৃতি। ঠিক সেইভাবে আপনার ভিডিওগ্রাফিটিও দারুন করে এডিটিং করেছেন।

 last year 

আমি দক্ষিণ সাইডে গিয়ে এই ভিডিওগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হাতিরঝিল লেকের ভিডিও ইতোমধ্যে আমি ফেসবুকের মধ্যে বেশ কয়েকদিন দেখেছিলাম। আজকে খুবই সুন্দর করে আপনি হাতিরঝিল লেকের অপরূপ দৃশ্যের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার মাধ্যমে হাতিরঝিল লেকের সৌন্দর্য দেখতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হাতিরঝিল লেকের আমি বেশ কয়েকটি ভিডিও দেখেছি অনেক ভালো লেগেছে। কিন্তু সত্যি বলতে আপনার ভিডিওটি আমার মনে ধরেছে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ভিডিওটি করেছেন আপনার ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। আসলে সব কিছু ফটোগ্রাফির মাধ্যমে বোঝানো যায় না। এজন্য ভিডিও করতে হয়। ধন্যবাদ ভাইয়া আপনাকে

 last year 

ভিডিওগ্রাফিটা আপনার এতো ভালো লেগেছে,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

হাতিরঝিল লেকের পরিবেশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এরকম সুন্দর পরিবেশের, সুন্দর দৃশ্যের দারুন একটি ভিডিওগ্রাফি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো ভিডিওগ্রাফিটি দেখে।

 last year 

চেষ্টা করেছি চমৎকার একটি ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হাতিরঝিল লেকের খুব সুন্দর একটা ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। হাতিরঝিল কখনো যাওয়া হয়নি। আপনি খুব সুন্দর ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। জায়গাটা সত্যিই দারুণ। ভিডিওগ্রাফি টা দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সময় সুযোগ পেলে অবশ্যই হাতিরঝিল ঘুরতে যাবেন আপু। আশা করি খুব ভালো লাগবে। এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

হাতিরঝিল জায়গাটা আমার অনেক পছন্দের। বিশেষ করে ঢাকার মধ্যে রিল‍্যাক্স করার মতো একটা জায়গা টা। হাতিরঝিলের ভিডিওগ্রাফি টা বেশ অসাধারণ করেছেন ভাই। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আপনার মতো আমারও হাতিরঝিল খুব পছন্দের একটি জায়গা। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

প্রথম ফটোগ্রাফিটা দেখেই বুঝতে পারছি যে আপনি যে আপনি ভিডিওগ্রাফিটা হাতিরঝিল লেকের পার থেকে ক্যাপচার করেছেন। ঢাকার মধ্যে খুবই সুন্দর একটি জায়গা হাতিরঝিল। ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন ভাই, ঢাকার মধ্যে হাতিরঝিল জায়গাটাই সবচেয়ে বেশি সুন্দর। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।