You are viewing a single comment's thread from:

RE: ননসেন্স পোয়েট্রি : "বাথরুম" [My first nonsense verse]

in আমার বাংলা ব্লগ5 years ago

"গুনগুনিয়ে গেয়ে ওঠে
হিন্দি গানের সুরে
তখন বাথরুমে ঝড় তোলে"

দাদা এই কথাটা কিন্তু একদমই ঠিক বলেছেন। বাথরুমে গেলে আমাদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়। কেন জানি বাথরুমে গোসল করতে ঢুকলেই মনের আনন্দে গান চলে আসে। আমার মনে হয় এটি সবার ক্ষেত্রেই হয়। বাথরুম আমাদের অতি আপন যেখানে আমরা মনের আনন্দে গান গাইতে পারি। হয়তোবা এই গানটি অন্য কেউ শুনলে মান সম্মান কিছুই থাকবে না তাই বাথরুম কে আপন ভেবেই গান শুনিয়ে দেই সব সময়। বাথরুমে গেলে মনে হয় যেন গলার সুর বেয়ে মধু ঝরছে। আহারে দাদা কি সুন্দর ভাবে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি কথায়ই যেন আমাদের মনের কথা। আপনার কবিতাটি পড়ে বাথরুমের মাঝে হারিয়ে গেলাম। আর কল্পনা করতে লাগলাম আমি কোন কাজগুলো করি। ধন্যবাদ আপনাকে দাদা।