You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৭

in আমার বাংলা ব্লগ • 4 years ago

কি দিয়েছো কি চেয়েছি
তোমার কাছে দামী,
কি হারালে পাচ্ছ না আর
কি'ই বা ছিল নামি।
মন দিয়েছি, প্রেম দিয়েছি
দিয়েছি সুখের কথা,
বিনিময় দিলে তুমি
এতগুলো ব্যথা।

বুঝবে তুমি নিঃস্ব হয়ে
আমায় হারালে,
খুঁজলে ও আর পাবে নাকো
স্বপ্নে জড়ালে।

থাকতে সময় নাও বুঝে নাও
আমার মর্ম তুমি
তোমার ব্যথায় হব ব্যথিত
কথা দিলাম আমি।।

Sort:  
 4 years ago 

অসাধারন হয়েছে আপু। সময় থাকতে ভালোবাসার মানুষকে বুঝতে হবে।