শখের ফটোগ্রাফি পর্ব-৬২"প্রকৃতির ভিন্ন রূপ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • প্রকৃতির সৌন্দর্য
  • ০২,জুলাই ,২০২৪
  • শুক্রবার


আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আমার অনেক শখ ।শখের বসেই করে থাকা হয় ফটোগ্রাফি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চায় সুন্দর সুন্দর অনেক কিছুর দেখা মেলে সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করা হয় মূলত। কোন একদিন কোন এক দর্শনীয় স্থানে ঘুরতে গেলে সেখানকার পরিবেশের ছবি তুলতে বেশ ভালো লাগে। আজকের পর্ব সাজিয়েছি ভিন্ন ভিন্ন প্রকৃতির রূপ।


📸ফটোগ্রাফি📸


IMG20240728145509.jpg

IMG20240728145452.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

  • বলুনতো ফুল কার না ভালো লাগে । ফুলের সৌন্দর্য যেমন মুগ্ধ করে ফুলের ঘ্রাণ আমাদেরকে মুগ্ধ করে।কাঠগোলাপের অনেক জাত রয়েছে এটা হল লাল রঙ দেখতে অসম্ভব ভালো লাগছিল। বিভিন্ন ধরনের ফুলের দেখা মেলে নার্সারিতে গেলে তাই মাঝে মধ্যে কাজ না থাকলে ঘুরতে যাই ফুলের সৌন্দর্য দেখতে।

📸ফটোগ্রাফি📸


IMG20240801120253.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

  • আকাশে প্রচন্ড মেঘ করেছে এই বুঝি নামবে বৃষ্টি তাইতো সৌন্দর্য দেখে ফেরানো যাচ্ছে না দৃষ্টি আল্লাহর কি অপরূপ সৃষ্টি। মেঘাচ্ছন্ন আকাশ আর এমন রাস্তায় সময় কাটাতে মন্দ লাগে না। ভয় হয় কখন যেন বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যাবে তারপরও আলাদা একটি প্রশান্তি কাজ করে।

📸ফটোগ্রাফি📸


IMG20240801120225.jpg

IMG20240801120451.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

  • আজ দুই দিন হলো সারাদিন বৃষ্টি হতে আছে আকাশ যেন সব সময় মেঘাচ্ছন্ন। এই মেঘাচ্ছন্ন আকাশটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আজকে সারাদিন ও বৃষ্টি হচ্ছে বৃষ্টির মুহূর্তগুলো কারো কাছে সুখের আবার বা কারোর কাছে দুঃখের। মেঘের সৌন্দর্য এবং আশেপাশের সৌন্দর্য দেখতে মন্দ লাগে না।

📸ফটোগ্রাফি📸


IMG20240727190700.jpg

IMG20240727190705.jpg

IMG20240727190712.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

  • পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগমুহূর্তে পশ্চিম আকাশ অনেক বেশি ভালো লাগে। এই মুহূর্তে যদি কোন অবজেক্ট পাওয়া যায় তাহলে তো ফটোগ্রাফি না করে থাকা যায় না। হঠাৎ দেখে পানি ছিটে পড়ছে চোখে ধরা পড়লো এবং দেখতে বেশ ভালো লাগছিল তাই ক্যামেরা বন্দি করা।সূর্য অস্ত চলে যাওয়ার পর পশ্চিম আকাশটা যখন লাল হয়ে গেল হঠাৎ করে চোখ গেল আকাশে সৌন্দর্যের দিকে। এমন একটি মুহূর্ত দেখতে পেরে বেশ ভালো লাগছিল

📸ফটোগ্রাফি📸


IMG20240730101503.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

  • আকাশে মেঘ করেছে এই বুঝি নামবে বৃষ্টি তবুও তো কাজ থেমে থাকবে না। হঠাৎ করে চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে গেল তবুও তাদের কাজ শেষ করতে হবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে চারিপাশের পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল।

📸ফটোগ্রাফি📸


আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে।




আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

শখের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। ফটোগ্রাফি যখন শখের হয় তখন সেই শখের জিনিসগুলো খুবই যত্ন সহকারে করা হয়। আপনার প্রথম ফটোগ্রাফিটা খুব ভালো লেগেছে। বিশেষ করে লাল কাঠগোলাপ ফুল দেখতে খুবই সুন্দর হয়। আপনার শেয়ার করা অন্যান্য প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।

 2 years ago 

আপনার শখের ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল ভাইজান। যেখানে আকাশের চিত্র রাস্তা চিত্র ফুটে তুলেছেন আমাদের মাঝে। মাঝেমধ্যে এভাবে ফটো ধারণ করতে আমিও খুব পছন্দ করি।

 2 years ago 

বেশ কিছুদিন পরে আপনার ফটোগ্রাফি দেখতে পেলাম ভাইয়া অনেক ভালো লাগলো । প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে । গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এবং শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। একেবারে মন জুড়ানো ফটোগ্রাফি করেছেন আপনি। খুবই দুর্দান্ত হয়েছে প্রত্যেকটি ফটোগ্রাফি। আসলে কোনটা রেখে কোনটার প্রশংসা করবো তা ভেবে পাচ্ছি না । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চমৎকার, অসাধারণ, দুর্দান্ত। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে লাল রঙের কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি আমার অনেক বেশি ভালো লেগেছে। কারণ আমি এই প্রথম লাল রঙের কাঠগোলা ফুল দেখতে পেলাম। যাই হোক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসাধারণ ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। মেঘলা আকাশের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ধরনের ওয়েদার সত্যি খুব সুন্দর। এটা ঠিক বলেছেন বৃষ্টি কারো জন্য সুখের আবার কারো জন্য দুঃখের। মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি তো অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। মেঘলা আকাশ এর ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। চমৎকার কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে এই সময় আকাশ মেঘলা এই কারণে আবহাওয়া বেশ চমৎকার। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।