You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ১০ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা দেখতে দেখতে কালীপুজো পর্বের ১০ পর্ব শেষ হয়ে গিয়েছে। আর আমার কাছে ১০ তম পর্বটা অসম্ভব ভালো লেগেছে। এই পর্ব থেকে আপনি মধ্যমগ্রাম থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আর আজকের এই পর্বে একটা স্থানের কিছু আলোকচিত্র দেখতে পেলাম, যেগুলো আমার অনেক ভালো লেগেছে দেখতে। এই প্যান্ডেলটা সাজানো দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। কারণ অনেক সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে। বিশেষ করে বিভিন্ন রকমের লাইটিং টা দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। কচ্ছপ দুটিকে দেখতেও অনেক বেশি কিউট লাগছিল দাদা। কচ্ছপের দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছে তারা, আর সুন্দরভাবে তুলে ধরেছে। প্যান্ডেলের সম্মুখে যে ডিজাইনটা আছে এটার কারণে সত্যি সবথেকে বেশি আকর্ষণীয় লাগছিল দাদা। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সবগুলো দৃশ্য সবার মাঝে তুলে ধরেছেন। পরবর্তী পর্বে আরো একটা স্থানের প্যান্ডেলের অনেক সুন্দর আলোকচিত্র আশা করছি আমরা সবাই দেখতে পাবো দাদা।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 64333.27
ETH 1857.16
USDT 1.00
SBD 0.38