You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৬

তবুও সৃষ্টির কথা ভেবে আমরা এগিয়ে যাই
ক্রমশ ধ্বংসের পথে,
দিনের পরে রাত, রাতের পরে দিন —
ঘুর্ণাবর্তের একাকিত্বে
তুমি কে? আমি কার?
চোখ বুজলে যে যার আত্মার...

অথচ ভালোবাসা, মোহটান
মায়াবীতি তলে সামান্য হাত ধরে
বাঁচতে চাওয়া মনে জেগে ওঠে প্রাণ

নির্ভরতার গভীর আলো
অদৃশ্যেও রেখা আনলো

বলতো সখা,
ভালোবাসলে পাথরে ফুল কি ফোটে না?
নাকি নদীর ধারা পাথরের বুক থেকে নামে না?

তুমি শুধু ধ্বংসটাই দেখলে?

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.073
BTC 73049.17
ETH 2284.29
USDT 1.00
SBD 0.49