শিশুদের উৎসাহিত করতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ শিশুদের উৎসাহিত করতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এখনকার শিশু হল আগামী দিনের ভবিষ্যৎ এবং আমরা যদি বর্তমান সময় তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারি তাহলে কিন্তু তারা তাদের নিজেদের ভবিষ্যৎ জীবনটাকে কখনো উজ্জ্বল করতে পারবেনা এবং তারা ভবিষ্যতে ভালো একটা জায়গায় কখনো পৌঁছে যেতে পারবেনা। আসলে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে শিশু অবস্থায় তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে এবং কিছু কিছু জিনিস আমরা তাদের বাধা দিয়ে থাকি। অর্থাৎ তারা নতুন ধরনের কোন কিছু করতে গেলে আমরা তাদেরকে আটকে দিয়ে থাকি এবং আমাদের নিজেদের পথে তাদের চালানোর চেষ্টা করি।
আপনি আপনার নিজের সন্তানদের সাথে যে কাজটি করছেন সে কাজটি একদম সম্পূর্ণ ভুল কাজ। কেননা এই ধরনের কাজ আপনি কখনো করবেন না এবং তাদেরকে সবসময় বিভিন্ন ধরনের কাজে উৎসাহিত করবেন যাতে করে তারা প্রত্যেকটি কাজ খুব মনোযোগ দিয়ে করতে পারে এবং জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু কোন কাজকে আর কখনো ভয় পাবে না। এজন্য আমরা সব সময় শিশুদেরকে সঠিকভাবে উৎসাহিত করার চেষ্টা করব এবং তাদেরকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য সবসময় তাদের কোন জিনিসটার প্রয়োজন সেই জিনিসটার দিকে আমরা লক্ষ্য করব।
কিছু কিছু মানুষ আছে যারা তাদের নিজেদের শখ আল্লাদ তাদের নিজেদের শিশুদের উপর চাপিয়ে দেয় এবং সেই ভাবে তাদের শিশুদেরকে গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু একটা শিশু যে কি চায় তা তাদের পিতা-মাতারা কখনো বুঝতে চেষ্টা করে না এবং এর ফলে কিন্তু তার মানসিক আঘাত হয় এবং এর ফলে সে আরো ভেঙে পড়ে। এভাবে যদি আমরা শিশুদেরকে প্রতিনিয়ত আমাদের নিজেদের শখ পূরণ করার জন্য চাপ দিতে থাকে তাহলে কিন্তু তাদের জীবন থেকে বিভিন্ন ধরনের আনন্দ উৎসাহ দিন দিন হারিয়ে যাবে এবং তাদের মধ্যে সৃজনশীল মনোভাব আস্তে আস্তে কমে যাবে।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব শিশুদেরকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা এবং তারা ভাল কাজ করে যাতে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে এজন্য তাদেরকে ভালো দিক সম্পর্কে আমাদের বোঝাতে হবে এবং খারাপ দিন যাতে না যায় এজন্য তাদেরকে খারাপ দিকের পথ গুলো দেখাতে হবে যাতে করে তারা সেই পথে এগিয়ে না যায়। এভাবে যদি আমরা শিশুদের মন মানসিকতা বুঝে তাদেরকে অনুপ্রাণিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই তারা সামনের দিকে এগিয়ে এগিয়ে জীবনটাকে সুন্দর করতে পারবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)