উদ্দেশ্য ছাড়া জীবন।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ উদ্দেশ্য ছাড়া জীবন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই জীবনে যাদের কোনো উদ্দেশ্য নেই তাদের জীবন কখনো সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে না। আসলে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে গেলে আমাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি উদ্দেশ্য নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি এবং জীবনটাকে সুন্দর করার জন্য সব সময় সাবধান থাকতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা সুন্দর জীবন পাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে এবং তাদের জীবনের কোন লক্ষ্য থাকে না। আসলে প্রত্যেকটা মানুষের অবশ্যই উচিত তাদের একটা জীবনের লক্ষ্য স্থির করা এবং সেই লক্ষ্য অনুযায়ী সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করা। আসলে আপনার যদি জীবনে কোন ধরনের লক্ষ্য না থাকে তাহলে আপনার জীবনের কোন উদ্দেশ্য থাকবে না এবং আপনি অনেকটা ভবঘুরে টাইপের হয়ে যাবেন এবং আপনাকে কেউ কখনো সম্মান করবে না এবং সবাই আপনার থেকে দূরে সরে থাকার জন্য চেষ্টা করবে।
আসলে মানুষ যদি উদ্দেশ্য ছাড়া জীবনে ঘোরাফেরা করে তাহলে কিন্তু তাদের জীবন থেকে মূল্যবান সময়টা নষ্ট হয়ে যায় এবং এই সময় একবার নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু আমাদের জীবনে আর কখনো ফিরিয়ে আনতে পারব না। এজন্য আমাদের প্রত্যেকটা সময়ের মূল্য বুঝে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে এবং একটি সুন্দর জায়গায় পৌঁছে আমরা অবশ্যই আমাদের নিজেদের জীবনটাকে উপভোগ করতে পারবো। এর আগে অবশ্যই আমাদের পটল পরিশ্রম করতে হবে এবং জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করতে হবে।
এজন্য প্রত্যেকটা মানুষের জীবনের একটা উদ্দেশ্য অবশ্যই ঠিক করতে হবে অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে আমরা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে আস্তে আস্তে করে ধাপে ধাপে জীবনের উন্নতির দিকে এগিয়ে নিয়ে গিয়ে জীবনটাকে উপভোগ করতে পারব। এজন্য আমাদের অবশ্যই কটার পরিশ্রম করতে হবে এবং সব সময় সচেতন থাকতে হবে যাতে করে আমরা আমাদের এই উদ্দেশ্য থেকে বেরিয়ে আসতে না পারি এবং সব সময় একটা নির্দিষ্ট উদ্দেশ্য অনুযায়ী জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে পারি। এভাবে কিন্তু অবশ্যই আমাদের জীবনের খারাপ সময়টাকে আমরা বদলে ফেলে ভালো সময় পরিণত করতে পারব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)