মানুষের আচরণ হল তার সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ14 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষের আচরণ হল তার সৌন্দর্য সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17795139955663519504928533647606.png



সোর্স


আমার কাছে মনে হয় যে একটা মানুষের আসল সৌন্দর্য হলো তার আচরণ। অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার সাথে কেউ যদি ভালো ধরনের আচরণ করে তাহলে কিন্তু আপনার কাছে সেই মানুষের সব থেকে আপন মনে হবে এবং আস্তে আস্তে করে আপনি সেই মানুষটিকে কাছে টেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আসলে মানুষ যদি মানুষের সাথে সব সময় ভালো ধরনের আচরণ করে তাহলে সেই মানুষটিকে আস্তে আস্তে করে সবাই অনেক বেশি পছন্দ করতে শুরু করে এবং তারা সেই মানুষটিকে সবসময় আগলে রাখার জন্য চেষ্টা করে। এজন্য আমাদের আচরণ অবশ্যই সঠিক রাখতে হবে।


আমরা যদি মানুষের সাথে সুন্দর আচরণ করে তাদের জীবনের সুখ শান্তি ফিরিয়ে আনতে পারি তাহলে সেই মানুষটি কখনো আমাদের সম্পর্কে কোন ধরনের খারাপ চিন্তা ভাবনা করবে না এবং তারা সবসময় চাইবে যাতে করে আমরা কোন ধরনের বিপদে না পড়ি। আসলে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সবসময় মানুষের সাথে বিভিন্নভাবে খারাপ আচরণ করে এবং সেই মানুষকে বিভিন্নভাবে দূরে সরিয়ে দেয়ার জন্য চেষ্টা করে। আসলে মানুষের সাথে খারাপ আচরণ করে জীবনে কখনো ভালো থাকা যায় না এবং অন্যকে ভালো রাখা যায় না।


তাইতো সবসময় মানুষের আচরণ সুন্দর হওয়া উচিত এবং আপনার সাথে মানুষ যতই খারাপ ধরনের আচরণ করুক না কেন আপনি কিন্তু কখনো মানুষের সাথে খারাপ আচরণ করবেন না এবং সবসময় মানুষকে ভালবেসে মানুষের পাশে থাকবেন এবং মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন। কেননা এই পৃথিবীতে একমাত্র ভালো আচরণ এবং ভালোবাসা একটা মানুষকে একটা সুন্দর মনের মানুষ হিসেবে তৈরি করতে সাহায্য করে এবং প্রত্যেকটা মানুষের মানুষগুলোকে সবথেকে বেশি পছন্দ করেন। এজন্য আমরা সবসময় মানুষের সৌন্দর্য দেখে নয় বরং মানুষের আচরণ দেখে তাদেরকে ভালোবাসবো।


একটা জিনিস আপনি মনে রাখবেন যে এই পৃথিবীতে যারা ভালো মনের মানুষ তাদের আচরণ কখনো খারাপ হতে পারে না এবং তারা মানুষের সাথে খারাপ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চায় না। তারা সবসময় চায় যে কি করে মানুষগুলো জীবনে ভালো হতে পারে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে সুন্দর করার জন্য চেষ্টা করতে পারে। এভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষকে ভালবাসতে পারি এবং সব সময় তাদের সাথে ভালো আচরণ করতে পারি তাহলে কিন্তু এই পৃথিবীতে আমাদের কোন ধরনের অসুবিধা হবে না এবং এই মানুষগুলো সব সময় আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।