ভোরের স্নিগ্ধতা।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভোরের স্নিগ্ধতা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
ভোরের স্নিগ্ধতা একটা মানুষের মন কেড়ে নিতে পারে। আসলে ভোরের যে সৌন্দর্য সেটি উপভোগ করার সৌভাগ্য কিন্তু কখনো সবার মধ্যে হয় না। যারা খুব সকালবেলা উঠে প্রাতঃ ভ্রমণে বের হয় তারাই কিন্তু এই ভোরের স্নিগ্ধতার সবথেকে বেশি উপভোগ করতে পারে। বিশেষ করে যারা গ্রামাঞ্চলে বসবাস করে তারা কিন্তু সব থেকে বেশি উপভোগ করতে পারে এই ভোরের সৌন্দর্য। সকাল বেলায় কৃষক লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে চলে যায় এবং যারা বহু দূর-দূরান্তে কাজে বের হয় তারা কিন্তু খুব সকালবেলা উঠে এই কাজের উদ্দেশ্যে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে।
এছাড়াও বাড়ির গৃহকর্মী খুব ভরে ওঠে তার কর্তার জন্য খাবার তৈরি করে যাতে করে সে সঙ্গে করে দুপুরের খাবার নিয়ে যেতে পারে। এছাড়াও অন্যান্য জীবজন্তুর এই ভোরের স্নিগ্ধ আলোতে একদম সজাগ হয়ে যায় এবং তাদের কিচিরমিচির শব্দে চারিদিক ভরে ফেলে। আসলে এই ভোরের স্নিগ্ধতা সত্যিই আমাদের মন কেড়ে নেয় এবং আমরা সবসময় এই ভোরের সৌন্দর্য দেখে বারবার তার প্রেমে পড়ে যায়। এছাড়াও আমরা যদি প্রতিদিন ভোরে হাঁটাচলা করি এবং ভোরের পরিবেশটাকে উপভোগ করতে পারে তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে।
এছাড়াও ভোরের বায়ু কিন্তু সব থেকে বেশি বিশুদ্ধ হয় এবং সেই বায়ুতে আমরা যদি শ্বাস-নিশ্বাস করতে পারি তাহলে কিন্তু এতে করে আমাদের শরীর যেমন ভালো থাকবে তেমনি আমাদের মনটা সারাদিনের জন্য একদম ফুরফুরে থাকবে। তাইতো অলস জীবন ছেড়ে এই ভোরের স্নিগ্ধতা উপভোগ করার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এবং সবাইকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে যাতে করে আমরা জীবনে কঠোর পরিশ্রম করে জীবনটাকে উপভোগ করতে পারি এবং কিভাবে ভোরের শুরুটা খুব সুন্দরভাবে করতে পারি।
এজন্য আমরা সব সময় সকালবেলা ঘুম থেকে উঠবো এবং ভোরের স্নিগ্ধতা উপভোগ করার জন্য সবাই মিলে চেষ্টা করব। আমরা যদি এই ভরের স্নিগ্ধতার সঠিকভাবে উপভোগ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের পুরো দিনটা অনেক ভালো যাবে এবং একই সাথে আমাদের মন ভালো থাকবে এবং আমরা প্রত্যেকটা কাজের সঠিকভাবে মন লাগাতে পারবো। এজন্য খরচ স্নিগ্ধতা উপভোগ করার জন্য সবাইকে অবশ্যই সকালবেলা উঠতে হবে এবং কিছুক্ষণ বাইরের প্রকৃতির মাঝে হাঁটাচলা করতে হবে যাতে করে এই ভোরের স্নিগ্ধ টা আমরা সম্পূর্ণরূপে উপভোগ করতে পারি।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)