সত্য কখনো চাপা থাকে না।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সত্য সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ করতে হয় এবং বিভিন্ন মানুষের সাথেও মেলামেশা করতে হয়। আসলে কাজের ক্ষেত্রে যদি আমরা সবসময় সৎ থাকতে পারি এবং সব সময় যদি সত্য কথা বলতে পারি তাহলে কিন্তু আমরা সেই কাজ করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারব। একটা দিলে মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় কাজের ক্ষেত্রে সত্য কথা বলি তাহলে কাজের প্রত্যেকটি লোক আমাদেরকে সবসময় ভালোবাসবে এবং আমাদের বিশ্বাস করবে।
আসলে কোন ক্ষেত্রে যদি আপনি একবার ভুল করে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেই ভুল স্বীকার করে নিতে হবে এবং সত্য কথা বলে সেই ভুলটি পুনরায় সংশোধন করার চেষ্টা করতে হবে। আসলে আপনি যদি সেই ভুল সংশোধন না করে হঠাৎ করে অন্য একটি কাজ করতে যান এবং সেই ভুল কাজের জন্য অন্য মানুষকে দোষারোপ করেন তাহলে কিন্তু আপনি এটি অন্যায় করবেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি মনে করি যে এই সত্যগুলো লুকিয়ে রাখব তাহলে কিন্তু সেটি কখনোই সম্ভব হবে না।
অর্থাৎ একদিন এই সত্য সবার সামনে প্রকাশ পাবে এবং তখন কেউ আপনাকে আর কখনো পছন্দ করবে না এবং সবাই আপনার থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় জীবনের সামনের দিকে ভালো মানুষের মতো এগিয়ে চলার চেষ্টা করব এবং ভালো কিছু করে জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করব। আসলে এভাবে যদি আমরা সব সময় সত্য কথা বলতে পারি এবং সত্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা এই জীবনে ভালো একটা সময় কাটাতে পারব এবং সবাইকে নিয়ে অনেক বেশি সুখে শান্তিতে এক জায়গায় বসবাস করতে পারবো।
এজন্য সবাইকে অবশ্যই সত্য কথা বলতে হবে এবং সত্য কথা ছাড়া কখনো মিথ্যা কথা বলা যাবে না। এই সমাজে যারা মিথ্যা কথা বলে তারা কখনো ভালো থাকতে পারে না এবং তাদের জীবনে কখনো তারা সুখ-শান্তি ফিরিয়ে আনতে পারে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে সব সময় সত্য কথা বলতে পারি এবং সত্য কথা বলে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসলে এভাবে কিন্তু অবশ্যই আমরা একটা সুন্দর জীবন তৈরি করতে পারব যেখানে সব সময় সত্য থাকবে এবং সত্য ছাড়া কখনো আমরা মিথ্যার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)