চিকিৎসার অবনতি।

in আমার বাংলা ব্লগ12 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ চিকিৎসার অবনতি সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17723398612687734573713332808543.png



সোর্স


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে পুরো বিশ্ব এখন চিকিৎসা ক্ষেত্রে যতই উন্নত হোক না কেন আমাদের দেশ কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এখন অনেকটা পিছিয়ে রয়েছে। আসলে এই কথা বলার প্রধান কারণ হলো এখনকার সময়ে আমরা বিভিন্ন চিকিৎসার জায়গা গুলোতে সেই আগের পদ্ধতি গুলো অবলম্বন করতে দেখছি এবং এখনো তারা কিন্তু আধুনিক হতে কখনোই পারেনি। কিছু কিছু জায়গায় হয়তোবা চিকিৎসার উন্নতি হলেও বেশিরভাগ জায়গায় এখনো চিকিৎসার অবনতি হয়েছে এবং এর ফলে কিন্তু প্রতিবছর এই চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধা সম্মুখীন হচ্ছে বর্তমান সময়ের চিকিৎসকেরা।


কেননা দেশের সরকার যদি চিকিৎসা ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া আনতে না পারে তাহলে কিন্তু তারা সেই পুরনো জিনিসপত্র দিয়ে চিকিৎসা করতে ব্যস্ত থাকবে এবং এর ফলে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে যে যে দেশের চিকিৎসা ক্ষেত্রেও এখনো পিছনের দিকে পিছিয়ে রয়েছে সেই দেশ কিন্তু কখনো সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেনা এবং এর ফলে কিন্তু দেশে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। আসলে মানুষের জীবনের অন্যতম একটা প্রয়োজনীয় জিনিস হল এই চিকিৎসা।


অর্থাৎ নিজের থাকতে গেলে আমরা যদি সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং কোন ধরনের সমস্যাকে আর কখনো আমরা নিজেদের জীবনে গ্রহণ করবোনা। এজন্য একটা জিনিস মনে রাখতে হবে যে দেশের চিকিৎসা ক্ষেত্রে যদি উন্নত হয় তাহলে অবশ্যই দেশ উন্নতি হবে এবং দেশে বিভিন্ন ধরনের চিকিৎসা সম্পন্ন হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি চিকিৎসা ক্ষেত্রে উন্নত করতে পারি তাহলে কিন্তু অন্যান্য দেশ অবশ্যই আমাদের দেখে তারাও তাদের নিজেদের দেশের চিকিৎসা ক্ষেত্রে উন্নত করতে চেষ্টা করবে।


এভাবে যদি প্রতিনিয়ত চিকিৎসা ক্ষেত্রে অবনতি হয় তাহলে কিন্তু দেশের মানুষ গুলো কখনো স্বাভাবিকভাবে বসবাস করতে পারবে না এবং তারা উন্নত চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু সবসময় দেশ ছেড়ে অন্যান্য উন্নত দেশগুলোতে পাড়ি জমাবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা উন্নত দেশগুলোর চিকিৎসা ব্যবস্থাকে গ্রহণ করার চেষ্টা করব এবং তাদের চিকিৎসা পদ্ধতি গুলো শিখে অবশ্যই আমরা সেগুলো নিজেদের দেশে প্রতিফলিত করার চেষ্টা করব এতে করে কিন্তু নিজেদের দেশে অবশ্যই সেই আধুনিক চিকিৎসা আমরা নিয়ে আসতে পারবো এবং এর ফলে দেশের মানুষ গুলো অবশ্যই এই উন্নতি চিকিৎসা পেতে পারবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

খুবই বাস্তবসম্মত এবং সময়োপযোগী একটি বিষয় নিয়ে লিখেছেন। একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা অপরিহার্য, আপনি ঠিকই বলেছেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়া না লাগলে এবং আমরা যদি মান্ধাতা আমলের পদ্ধতি আকড়ে ধরে রাখি, তবে সাধারণ মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হবে। দেশের মেধা ও অর্থ বাইরে চলে যাওয়া রোধ করতে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক করা এখন সময়ের দাবি.❤️😊

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.054
BTC 71753.18
ETH 2098.65
USDT 1.00
SBD 0.50