আপন মানুষ হারানোর কষ্ট।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ আপন মানুষ হারানোর কষ্ট সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


1777181222586426836201976080777.png



সোর্স


এই পৃথিবীতে একমাত্র তারাই সেই হারানোর কষ্টটা বোঝে যাদের প্রিয় মানুষগুলো চিরদিনের জন্য হারিয়ে গেছে। আসলে একজন প্রিয় মানুষ যখন হারিয়ে যায় তখন সেই প্রিয় মানুষের জায়গা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না এবং আমরা সবসময় চেষ্টা করি যে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে কাছে আগলে রাখার চেষ্টা করব যাতে করে কেউ আমাদের সেই প্রিয় মানুষগুলোকে কষ্ট দিতে না পারে এবং সেই প্রিয় মানুষগুলো আমাদের জীবনে সবসময় যেন থেকে যায়। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোই আপনার সব সময় সঙ্গ দিয়ে থাকবে।


আপনি যদি মনে করেন যে আপনার প্রিয় মানুষটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ নয় তখন আপনি তার প্রতি বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করবেন এবং তাকে দূরে সরিয়ে দেয়ার চেষ্টা করবেন। কিন্তু একটা সময় যখন আপনার প্রিয় মানুষটি আপনার কাছে আর থাকবে না অর্থাৎ চিরদিনের জন্য হারিয়ে যাবে তখন তার হারানো জায়গাটা আপনি বুঝতে পারবেন এবং আপনি কখনো তাকে আর কোথাও খুঁজে পাবেন না। এজন্য সবসময় আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে ভালোবাসার চেষ্টা করব যাতে করে তারা আমাদের জীবনে সব সময় থেকে যায়।


আপন মানুষ যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন আমাদের জীবনটা অন্ধকারে পরিণত হয় এবং আমাদের জীবনে আর কোন কিছু কখনোই ভালো লাগেনা। অর্থাৎ আমরা সব সময় তাদেরকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি এবং তাদের সেই শূন্যস্থান পূরণ করার যতই চেষ্টা করি না কেন তারা কিন্তু কখনো তাদের জায়গার স্থান অন্য কাউকে দিয়ে পূরণ করা যায় না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের এই প্রিয় মানুষগুলোকে মন প্রাণ দিয়ে ভালবাসতে পারি এবং তাদের নিজেদের কাছে সবসময় রেখে দিতে পারি।


আর কোন কারণে যদি আমরা আমাদের সেই আপন মানুষগুলোকে কষ্ট দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব যাতে করে এই ধরনের ভুলের জন্য তারা কষ্ট না পেয়ে বসে থাকে। এজন্য আমরা একটা জিনিস মনে রাখব যে এই পৃথিবীতে আপন মানুষ যখন হারিয়ে যাবে তখন সেই আপন মানুষ হারানোর কষ্ট আপনি বুঝতে পারবেন এবং তাকে আর কখনো আপনি জীবনে ফিরিয়ে আনতে পারবেন না। তাইতো আমরা যতক্ষণ পারি ততক্ষণ আমরা আমাদের প্রিয় মানুষকে কষ্ট দেয়ার চেষ্টা করব না এবং তাদেরকে সবসময় ভালোবাসার চেষ্টা করব।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner